মা গো তুমি আমার কাছে অমূল্য এক রত্ন
তুমি আমায় সব সময় করো কতো যত্ন।
মা গো তোমায় ভালোবাসি মুখে বলিনা
তোমার থেকে দূরে থাকতে পারি না।
মা তোমায় কারনে অকারণে দেই কতো কষ্ট
সব ভুলে তাও তুমি নাও আমায় বুকে আস্ঠে পৃষ্ঠে।
সন্তান এর অসুস্থতায় তুমি যাও দিশেহারা হয়ে
সন্তানের কষ্ট তুমি পারোনা সজ্য করতে।
তোমার রিন কখনো কি মা পারি শোধ করতে
ওমা বলো পারিকি শোধ করতে।
মাগো তুমি আমায় একা রেখে যেওনা কখনো দূরে।
তুমি যদি যাও দূরে থাকবো কেমন করে।
তুমি আমার সুখে দুখে জাপিয়ে যে পড়ো
এমন করে কেউ তো স্বার্থ ছাড়া বাসবেনা মা ভালো।
তোমার মুখে হাসি দেখলে সবই যে যাই ভুলে।
হাজার বছর বেঁচে থাকো আমার ছায়া হয়ে
এই চাওয়া আমার ওই উপর আল্লাহর কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *