সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে টঙ্গীতে যুবশক্তির বিক্ষোভ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী বীর জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগর শাখার নেতাকর্মীরা।
শুক্রবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশের খাঁ পাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মহসিন উদ্দিন, জাতীয় যুবশক্তির গাজীপুর মহানগর শাখার আহবায়ক তরিকুল ইসলাম তারেক, সদস্য সচিব ওমর ফারুক, মূখ্য সংগঠক আকাশ ঘোষ, জাতীয় ছাত্রশক্তি গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক খালেক তালুকদার, শ্রমিক শক্তির যুগ্ম সমন্বয়কারী হৃদয় হোসেন সাগরসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে তার উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে সেটা শুধু হাদির উপরে হামলা নয় এটা জুলাইয়ের চেতনার উপর হামলা। যারা স্বাধীন দেশে সুষ্ঠ নির্বাচন চায় না তারা দেশকে আবারো অস্থিতিশীল করতে জুলাই যোদ্ধাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে তারা আরো বলেন নির্বচন কমিশন যদি প্রার্থীর নিরাপত্তা দিতে না পারে তাহলে ছাত্র জনতা আবারো রাজপথে নেমে আসবে।
সভা শেষে শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories