সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ কিনতে হবে যে দামে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে এই দাম সমন্বয় করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে বাজারে নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানায়, দাম বৃদ্ধির ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। এর আগে ২ ডিসেম্বর বাজুস ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে দাম নির্ধারণ করেছিল ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। পাঁচ দিনের ব্যবধানে আবারও একই পরিমাণ বাড়ানো হলো।
নতুন দামের কাঠামো অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম হবে ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার মান ও ডিজাইনভেদে এই মজুরি কমবেশি হতে পারে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৬ বারই দাম বেড়েছে, আর কমেছে মাত্র ২৭ বার। গত বছর মোট সমন্বয়ের সংখ্যা ছিল ৬২, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories