শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একই দিনে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার
??????????????????????????????????????

ক্রাইস্টচার্চে ৩ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয়টিতে জয়ের আশা দেখছে নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টে ভালো অবস্থা বজায় রেখেছে দলটি। নিজেদের দুই ইনিংস মিলিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেকে এখনো ৪১ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। হাতে আছে ৮ উইকেট।
ওয়েলিংটনে প্রথম দিনে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২০৫ রানে গুটিয়ে দিয়ে ৯ ওভারে বিনা উইকেটে ২৪ রান তুলে দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে ৭৪.৪ ওভারে ২৭৮ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় কিউইরা। তাতে ৭৩ রানের লিড পায় টম ল্যাথামের দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে ২ উইকেটে ৩২ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় দিনে ওয়েলিংটনে আজ পড়েছে ১২ উইকেট। সকালের সেশনে ফিফটি তুলে নেন ডেভন কনওয়ে (৬০)। ৯৩ বলে ৬১ রানের নান্দনিক ইনিংস খেলেন মিচেল হে। এছাড়া কেন উইলিয়ামসন (৩৭) ও ড্যারিল মিচেল (২৫) দলের হয়ে অবদান রাখেন।
দল হিসেবে এগিয়ে থাকলেও এদিন একটি দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া পেসার ব্লেয়ার টিকনারের ওয়েলিংটন টেস্টে আর না খেলার সম্ভাবনা খুব বেশি। তিন বছর পর জাতীয় দলে ফিরেছিলেন তিনি।
ম্যাচের প্রথম দিনে দ্বিতীয় সেশনে ডাইভ দিয়ে বাউন্ডারি ঠেকাতে গিয়েছিলেন টিকনার। পরে তার কাঁধের হাড় স্থানচ্যুত হয়। হাসপাতাল থেকে ফিরে দলে টিকনার যোগ দিলেও নিউজিল্যান্ড ক্রিকেট আজ জানিয়েছে, তিনি ‘খেলায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ মতামত এর অপেক্ষায় আছেন’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories