বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

শীতে গুড়ের চা খাওয়া নিরাপদ তো?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার

শীতের সকালে কুয়াশার মাঝে ধোঁয়া ওঠা এক কাপ চা যেন প্রশান্তি নিয়ে আসে। আর সেই চা যদি হয় গুড় দিয়ে বানানো, তাহলে তো কথাই নেই। শীতের মিষ্টি হাওয়া, রোদ্দুরের নরম উষ্ণতা আর হাতে গুড় মেশানো চায়ের কাপ কেমল মজাদার নয় বরং স্বাস্থ্যকর। দক্ষিণ এশিয়ার এই ঐতিহ্যবাহী পানীয় শুধু স্বাদেই নয়, গুণেও ভরপুর। শীতকালে কেন গুড়ের চা আপনার দৈনন্দিন তালিকায় থাকা উচিত? এনডিটিভির প্রতিবেদনে শীতে গুড়ের চা নিয়ে বিশেষজ্ঞদের কথা বলেন। গুড়ের বেশকিছু উপকারিতা তুলে ধরেছেন তারা। এগুলো হলো:
১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
গুড়ে আছে জিঙ্ক ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ, যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। নিয়মিত গুড়ের চা খেলে সর্দি-কাশি ও ঋতুজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে।
২. শরীরে আনে উষ্ণতা
শীতে ঠাণ্ডা কমাতে এক কাপ গুড়ের চা যেন ম্যাজিক। এটি শরীরের ভেতর থেকে উষ্ণতা যোগায় এবং ঠাণ্ডাজনিত অস্বস্তি দ্রুত কমাতে সাহায্য করে।
৩. শ্বাসকষ্ট ও বুকে জমাট কফ কমাতে সাহায্য করে
গুড়ের চায়ে রয়েছে এক্সপেক্টোরান্ট গুণ, যা কফ জমে থাকা অবস্থায় উপশম দেয়। অ্যাজমা, ব্রঙ্কাইটিস বা কাশি সব ক্ষেত্রেই এটি দারুণ উপকারী।
৪. শরীর ডিটক্স করে
গুড়ের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের টক্সিন বের করে লিভারকে পরিষ্কার রাখে। যারা নিয়মিত গুড়ের চা পান করেন, তাদের হজমও থাকে আরও সুস্থ।
৫. রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে
গুড়ের চায়ে থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত পান করলে হাই ব্লাড প্রেশারের ঝুঁকিও কমে।
৬. হজমশক্তি বাড়ায়
গুড় হজম এনজাইম সক্রিয় করে, ফলে খাবার দ্রুত ও সহজে হজম হয়। কোষ্ঠকাঠিন্য, গ্যাস বা বদহজম কমাতে এটি খুব কার্যকর।
৭. রক্তে হিমোগ্লোবিন বাড়ায়
আয়রনের চমৎকার উৎস গুড়। নিয়মিত গুড়ের চা পান করলে রক্তস্বল্পতা দূর করতে ও হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।
হার্ট অ্যাটাক হুট করেই হয় না, সূক্ষ্ম ৫টি লক্ষণ প্রকাশ পায় জানালেন কার্ডিওলজিস্ট
৮. ওজন কমাতে সহায়তা করে
চিনি বাদ দিয়ে যদি গুড় ব্যবহার করেন, তবে মিষ্টির প্রতি লোভ কমবে। এটি মেটাবলিজম বাড়ায় এবং বাড়তি ক্যালোরি পোড়াতে সহায়তা করে ফলে ওজন কমানোর যাত্রা সহজ হয়।
৯. জয়েন্ট পেইন কমায়
গুড়ের চায়ের অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ শীতকালের পেশি ও জোড়ার ব্যথা কমাতে সহায়ক। আর্থ্রাইটিসে ভোগা মানুষদের জন্য বিশেষ উপকারী।
১০. তাত্ক্ষণিক শক্তি যোগায়
কার্বোহাইড্রেট সমৃদ্ধ গুড় শরীরে দ্রুত এনার্জি দেয়। শীতকালে যখন শরীর বাড়তি উষ্ণতা ও শক্তির প্রয়োজন হয়, গুড়ের চা তখন হয়ে ওঠে একদম আদর্শ পানীয়।
গুড়ের চা শুধু শীতের আরামদায়ক সঙ্গীই নয় এটি একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য রক্ষাকারী পানীয়। ইমিউনিটি বাড়ানো থেকে শুরু করে হজম, রক্তচাপ, শক্তি সব ক্ষেত্রেই এর অবদান উল্লেখযোগ্য। তবে মনে রাখবেন, গুড় হলেও এটি একধরনের চিনি তাই পরিমিতি বজায় রাখা জরুরি। ডায়াবেটিস থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে গুড় খাওয়াই ভালো

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories