বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

জামায়াতের প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার

রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’ মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত নেতা ও সুনামগঞ্জ-২ আসনে দলটির প্রার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ডিএসএন নামক একটি ইউটিউব চ্যানেলকেও এ মামলায় আসামি করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলিম। ইসলাম ধর্মের অনুসারীদের জন্য রোজা একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। মুসলিমরা বিশ্বাস করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা হয় এবং তার পুরস্কার আল্লাহ নিজ হাতে দেন। একইভাবে, সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেব-দেবীর পূজা করেন। তাই রোজাকে পূজার সঙ্গে তুলনা করা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories