বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

৯৯৯-এ কল: কবর থেকে উদ্ধার হলো ৬ আগ্নেয়াস্ত্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার

নোয়াখালীর বেগমগঞ্জে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে ভাঙা একটি কবর থেকে একনলা বন্দুক ও পাইপগানসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগদীশপুর এলাকার কবরস্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কবরস্থান পরিষ্কার করার সময় স্থানীয় এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে অস্ত্র দেখার বিষয়টি জানান। কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল শাখাওয়াত। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি বেগমগঞ্জ থানা পুলিশকে জানান। উদ্ধারের পুরো প্রক্রিয়া তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই রেজাউল করিম।
সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভাঙা কবরের ভেতর থেকে দেশীয়ভাবে তৈরি পাঁচটি নতুন একনলা বন্দুক এবং একটি পাইপগান উদ্ধার করে।
ঘটনাস্থলটি নোয়াখালী-লক্ষীপুর সীমান্ত এলাকায় হওয়ায় উদ্ধার করা অস্ত্রগুলো প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories