শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাঠে ইয়ামাল, গ্যালারিতে তার বাবার যে কাণ্ডে ক্ষিপ্ত দর্শকরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার

রিয়াল বেতিসকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় অবস্থান সুসংহত করেছে বার্সেলোনা। শনিবার (৬ ডিসেম্বর) রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল দিয়ে অবদান রাখেন ফর্মে থাকা লামিনে ইয়ামাল। তবে বেতিসের মাঠে এই ম্যাচে গ্যালারিতে বসে বিতর্কে জড়ান ইয়ামালের বাবা মুনির নাসরাউই।
গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়, গ্যালারিতে নিজের চারপাশে থাকা বেটিস সমর্থকদের উত্তেজিত করতে ইচ্ছাকৃতভাবে কিছু ইশারা করেন ইয়ামালের বাবা। পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। তার এই আচরণে স্থানীয় সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন, শুরু হয় চিৎকার–চেঁচামেচি।
এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে ইয়ামালের বাবাকে শান্ত থাকার অনুরোধ করেন। গ্যালারিতে থাকা একজনের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘আমি সেখানে থাকা এক বন্ধুকে জিজ্ঞেস করেছি, আপাতত পরিস্থিতি শান্ত হলেও এমন একটা মুহূর্ত এসেছিল যখন মনে হয়েছিল কিছু একটা ঘটেই যাবে।
প্রসঙ্গত, বেতিসের বিপক্ষে জয়ে ১৬ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৪০। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে পাঁচে বেতিস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories