বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৬

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ২৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ৮৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৪১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়াও অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে দু’টি দেশীয় একনলা বন্দুক, একটি এলজি, একটি দেশীয় কাঠের বাটযুক্ত পিস্তল, ২ রাউন্ড শর্টগানের গুলি, ৫ রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, ৭ রাউন্ড শর্টগানের গুলির খোসা, ৯ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড গুলির খোসা, দু’টি বারুদের খোসা ও দুটি ধারালো দা জব্দ করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
এদিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৫ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ। বুধবার (৩ ডিসেম্বর) বিমানবন্দরের রপ্তানি কার্গো টার্মিনালে নিরাপত্তা তল্লাশির সময় ডাক বিভাগের মাধ্যমে রপ্তানির জন্য প্রেরিত একটি চালান থেকে প্রথমে ১ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পরবর্তীতে সকাল ৯টা ৫ মিনিটে হ্যাঙ্গার গেইট-৮ এ নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় রপ্তানি কার্গো থেকে আরও ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ইতোমধ্যে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে জব্দ করা মাদকদ্রব্য নিজেদের হেফাজতে নেয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা নিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories