সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত টঙ্গীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

টঙ্গীতে চাঁদা দাবির নামে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকারের জিডি

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার

গাজীপুরের টঙ্গীতে চাঁদা দাবির নামে ষড়যন্ত্রের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর -৬ আসেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রাকিব উদ্দিন সরকার পাপ্পু টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১ ডিসেম্বর রাতে একটি নম্বর থেকে তার পরিচয়ে তিনজনের কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ভয়ভীতি ও মিথ্যা অপবাদ দেওয়ার হুমকির অভিযোগও রয়েছে।
এর আগেও একইভাবে তার নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ ওঠে, যার ফলে তিনি সাময়িক ভাবে দল থেকে বহিষ্কৃত হন। পরে তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাকে পুনর্বহাল করা হয়।
পাপ্পু বলেন, রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories