আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জায়গা না পেয়ে বেশ আলোচনায় ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। সিরিজের তৃতীয় ম্যাচের স্কোয়াডে জায়গা হয়েছে তার। মঙ্গলবার দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে তাই শামীমের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত।
শামীমের কারণে জায়গা ছাড়তে হতে পারে নুরুল হাসান সোহানকে। সিরিজের একটি ম্যাচে সুযোগ পেয়ে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। প্রথম ম্যাচের একাদশে তার জায়গা না হলেও দ্বিতীয় ম্যাচে ৭ বলে মাত্র ৫ রান করেন তিনি। এই ম্যাচেও যথারীতি একাদশের বাইরে থাকতে পারেন রিশাদ।
আজ (মঙ্গলবার) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটি বিশ্বকাপের আগে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে যেহেতু সিরিজ জিতে আত্মবিশ্বাসও নিচে চায় বাংলাদেশ, তাই খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করবে না ফিল সিমন্সের দল।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, গ্যারেথ ডিলানি, লরকান টাকার (উইকেটরক্ষক), বনেন কালিজ, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও ব্যারি ম্যাককার্থি।
Leave a Reply