শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপিএলে নোয়াখালীর অধিনায়কত্বে কে, ইঙ্গিত দিলেন সুজন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে বিপিএলের ১২তম আসরের খেলোয়াড়দের নিলাম। যেখানে অংশগ্রহণকারী ৬ ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দ ও সামর্থ্যের গণ্ডিতে থেকে স্কোয়াড গড়েছে।
এবার বিপিএল নিলামের ঠিক আগমুহূর্তে ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সম্পূর্ণ নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএল খেলতে যাচ্ছে দেশ ট্রাভেলসের মালিকানাধীন দলটি। অভিষেক আসরে নোয়াখালীর অধিনায়কত্বে কে থাকবেন তা নিয়ে চলছে জোর আলোচনা।
এ প্রসঙ্গে গণমাধ্যমে নোয়াখালীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আমি চাই যে সৌম্য (সরকার) ক্যাপ্টেন্সি করুক। যদি ও করতে চায়। কারণ অনেক সময় প্লেয়াররা করতে চায় না, কারণ প্রেসার নিতে চায় না বাড়তি একটা। যে করতে চায় তো আমি সৌম্য’র কথা চিন্তা করি।
নিলামের আগেই সৌম্যর পাশাপাশি লোকাল হাসান মাহমুদ এবং বিদেশিদের মধ্যে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসকে সরাসরি চুক্তিতে দলে নেয় নোয়াখালী। দলে অভিজ্ঞ অনেকে থাকলেও কেন সৌম্যকে অধিনায়ক হিসেবে চান সেই ব্যাখ্যাও দিয়েছেন সুজন।
তিনি বলেন, আমি লোকাল ছেলের প্রতি ইন্টারেস্টেড। কারণ আমার মনে হয় লোকাল ছেলেরা আমার জন্য ভালো হবে। কারণ কুশল দেখবেন চার ম্যাচ পর খেলে চলে যাবে, তখন আরেকটা নতুন ক্যাপ্টেন দিতে হবে। এটা আমি চাই না। আমি চাই একটা লম্বা (সময়) ক্যাপ্টেন্সি করলে ইজি হবে টিমের জন্য।
সম্প্রতি কাতারে অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ এ দল। সেখানে আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক দেখানো হাবিবুর রহমান সোহানকে কিনে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তাকে নিজের পছন্দের ভয়ডরহীন ব্যাটিংয়ের সুযোগ দিতে চান বলে জানালেন দলটির কোচ।
সুজন আরও বলেন, ‘সোহান হলো পকেট ডায়নামো, মারবেই খালি। চার্লস, সৌম্য, কুশল তারা বেশ অভিজ্ঞ। তারা বিল্ড আপ করবে, খেলা এগিয়ে নেবে। এদের একটা প্রেসার থাকবে না? তো আমি সোহানকে কোনো প্রেসার দিতে চাই না। সৌম্য যাতে এদের ব্যাটিং ইজি করে দেয়।
২০২৬ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড
সরাসরি চুক্তি : হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস
নিলাম থেকে : জাকের আলি অনিক (৩৫ লাখ), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দিপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ), মেহেদি হাসান রানা (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলি (২৫ হাজার ডলার)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories