শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে অভিনব উদ্যোগ বিসিবির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার

চলতি মাসের শেষ সপ্তাহে তথা ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ছয় দলের আসন্ন আসরকে সামনে রেখে কয়েক দফা পেছানোর পর গতকাল রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে খেলোয়াড়দের নিলাম। যেখানে অংশগ্রহণকারী ৬ ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দ ও সামর্থ্যের গণ্ডিতে থেকে স্কোয়াড গড়েছে।
বিপিএলের নিলামের আগের দিন অবশ্য প্রাথমিক তালিকায় থাকা ৯ ক্রিকেটারের নাম বাদ দেয়া হয়। এই ই তালিকায় ছিলেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো জাতীয় দলের তারকাও। তাদের বাদ পড়ার নেপথ্যে ফিক্সিংকেই কারণ মনে করা হচ্ছে। শুধু নিলামেই নয়, বিপিএলের আসন্ন আসরজুড়েই ফিক্সিং রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল রাজধানীর পাঁচতারকা হোটেল র‌্যাডিসনে বিপিএলের নিলাম শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এবার ফিক্সিং প্রতিরোধে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্য নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। এ জন্য সিআইডির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে।
বিপিএলের দলগুলোর সঙ্গে সিআইডি রাখার বিষয়ে সাখাওয়াত বলেন, ‘খেলার ইন্টিগ্রিটির জন্য আমরা নতুন একটা উদ্যোগ দিয়েছি। আমাদের ইন্টিগ্রিটি দল তো থাকবেই, আমরা বাংলাদেশ পুলিশের সিআইডি যে বিভাগ আছে, সেই সিআইডির সঙ্গে একটা এমওইউ করছি। সিআইডির দুজন অফিসার, একজন পোশাকধারী, অন্যজন সাদাপোশাকে প্রতিটি দলের সঙ্গে থাকবে।
তিনি বলেন, ‘সিআইডি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে (উন্নত) ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তাদের কাছে আধুনিক সব প্রযুক্তি আছে। এমনকি হোয়াটসঅ্যাপের কথাও তারা দেখতে পারে। তাদের সব ধরনের যন্ত্রপাতি মজুত আছে। ফলে আমরা সরকারের সঙ্গে (কাজ করতে) যাচ্ছি। আর এখানে আমাদের স্বচ্ছতা ও খেলার স্বচ্ছতা। পাশাপাশি আপনাদের এটাও বোঝানো যে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
উল্লেখ্য, বিপিএলের এবারের আসরে অংশ নিতে যাচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। যেখানে পুরোনোদের মধ্যে শুধু থাকছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস ফ্র্যাঞ্চাইজি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories