শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিস্ফোরক সেঞ্চুরিতে রেকর্ডবুক তছনছ করলেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার

অভিষেকবর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। তবে ভারতীয় এই হার্ডহিটার ব্যাটার চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রানের দেখা পাচ্ছিলেন না। অবশেষে ব্যাটে ঝড় তুললেন পাঞ্জাবের অধিনায়ক। এই বাঁহাতি ব্যাটার পরে খেললেন রেকর্ড গড়া এক সেঞ্চুরি।
রোববার (৩০ নভেম্বর) হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে বেঙ্গলের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমেই বিস্ফোরক শুরু করেন অভিষেক। মাত্র ১২ বলে ৫টি ছক্কা ও ৫টি চারে অর্ধশতক ছুঁয়ে তিনি নাম লেখান স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির তালিকায়।
নিজের আগ্রাসন ধরে রেখে ৩২ বলে শতক পূরণ করেন অভিষেক। ১১টি ছক্কা ও ৭টি চারে সাজানো তার শতরানের ইনিংসের মাধ্যমে অভিষেক টি-টোয়েন্টিতে অষ্টম শতক পূর্ণ করে ছুঁয়ে ফেলেন রোহিত শর্মাকে। ভারতীয় ব্যাটারদের মধ্যে তার ওপরে আছেন শুধু বিরাট কোহলি (৯টি)।
গত বছর ২৮ বলে শতক হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে নাম লেখান অভিষেক। এবার ৩২ বলে সেঞ্চুরিতে নাম লেখালেন এলিট তালিকায়, যেখানে ৩৩ বলের কম সময়ে দুটি টি-টোয়েন্টি শতক রয়েছে শুধু তার ও উর্বিল প্যাটেলের। শেষ পর্যন্ত ৫২ বলে ১৪৮ রানের ইনিংস খেলেন তিনি।
এদিনের ১৬ ছক্কায় ভেঙে যায় অভিষেকের নিজেদের আগের আগের বছরের গড়া রেকর্ডও। গত বছর ৮৭ ছক্কা হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে এক বছরে সর্বাধিক টি-টোয়েন্টি ছক্কার রেকর্ড গড়েন তিনি। এবার ৯১ ছক্কা হাঁকিয়ে নিজের গড়া ছক্কার রেকর্ড সমৃদ্ধ করলেন এই তারকা ব্যাটার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories