বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

খালি পেটে চা-কফি পান কেন ভয়াবহ ক্ষতিকর? সতর্ক করে যা বললেন স্বাস্থ্য বিশেষজ্ঞ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার
সকালে চা-কফি পান কেন ভয়াবহ ক্ষতিকর? সতর্ক করে যা বললেন স্বাস্থ্য বিশেষজ্ঞ

সকালে ঘুম ভাঙতেই অনেকেরই চা-কফিতে চুমুক দেয়ার অভ্যাস। চা-কফিতে চুমুক ছাড়া কেউ কেউ নাকি দিনই শুরু করতে পারেন না। কেউ আবার সকালের নাশতা হিসেবে চা-কফির সঙ্গে অন্যসব খাবার যোগ করেন। যারা চা প্রেমী আছেন, তাদের তো বাসা-বাড়িতে সম্ভব না হলেও বাইরে গিয়ে পছন্দের পানীয়টি পান করতেই হবে।
সকালে ঘুম থেকে উঠার পর কিংবা খালি পেটে চা পানের অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু জানেন কি, এটি ভাালো অভ্যাস নয়। এতে ভয়াবহ পরিণতি হতে পারে। তাৎক্ষণিক যদিও সমস্যা সেভাবে বোঝা যায় না। তবে পরবর্তীতে দীর্ঘস্থায়ী সমস্যা হওয়ার ঝুঁকি থাকে বলে জানিয়েছেন ভারতের বর্ধমান মেডিকেল কলেজের ডা. মিলটন বিশ্বাস। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক-
খালি পেটে যেসব খাবার কে না:
এ তালিকায় প্রথমেই রয়েছে টকজাতীয় ফল। এ ব্যাপারে ডা. মিলটন বলেন, টকজাতীয় ফল পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বাড়ায়। দীর্ঘদিন ধরে টকজাতীয় ফল খাওয়া হলে গ্যাসট্রিক-আলসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তবে সকালে এক চামচ লেবুর রস ও একগ্লাস পানি ভালো করে মিশিয়ে পান করলে লেবুর রস অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আবার শরীরে থাকা ফ্যাট বা চর্বি পরোক্ষভাবে দূর করে। এতে অনাকাঙ্ক্ষিতভাবে বেড়ে যাওয়া স্বাস্থ্যও কমে।
এছাড়াও চিকিৎসক জানিয়েছেন, খালি পেটে চা বা কফিও পান করা উচিত নয়। সারারাত দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে সকালে পাকস্থলী অত্যন্ত স্বাস্থ্যকর নাশতা আশা করে। এ জন্য খালি পেটে চা-কফির মতো উত্তেজক কিছু খাওয়া ঠিক নয়। এতে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
চা-বিস্কুটকে না:
অনেকেই সকালে খালি পেটে বিস্কুটের সঙ্গে দুধ চা খেয়ে থাকেন। এ ব্যাপারে ডা. মিলটন বলেন, সকালে খালি পেটে চা-বিস্কুট না খাওয়াই ভালো। এতে গ্যাসট্রিক-আলসার হওয়ার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়।
খালি পেটে তেল-মশলা-ঝালজাতীয় খাবার নয়:
সকালে ঘুম থেকে উঠে বা খালি পেটে তেল, মশলা ও ঝালজাতীয় খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেউ যদি দীর্ঘদিন এসব খালি পেটে খেয়ে থাকেন, তাহলে পাকস্থলীতে ক্ষত হতে পারে। অর্থাৎ, গ্যাসট্রিক-আলসার হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
এছাড়া কেউ কেউ সকালে খালি পেটে ব্যথানাশক ওষুধ সেবন করেন। এটিও ঠিক নয়। এতে দীর্ঘস্থায়ীভাবে কিডনির ক্ষতি হয় কিংবা কিডনি একদমই বিকল হয়ে যেতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories