শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিলামের পাঁচদিন আগেও ধোঁয়াশা, ছয় দল নিয়ে হচ্ছে বিপিএল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার

বিপিএল নিয়ে ধোঁয়াশা কাটছেই না। হঠাৎ করে একটি ফ্র্যাঞ্চাইজি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। নোয়াখালী দেয়া হচ্ছে দেশ ট্রাভেলসকে। প্রথম বিভাগ লিগ স্থগিত হওয়ায়, বেশি ক্রিকেটারকে খেলাতেই দল বাড়ানো হচ্ছে বলে দাবি, গভর্নিং কাউন্সিল কর্মকর্তার।
বিপিএল নিয়ে রাজ্যের অনিশ্চয়তা। এক সপ্তাহেরও কম বাকি, এখনও চূড়ান্ত হয়নি অনেককিছু। একের পর এক সভা করে যাচ্ছে গভর্নিং কাউন্সিল।
সময় কম হলেও ৬ দল নিয়ে দ্বাদশ আসর করতে চায় ক্রিকেট বোর্ড। আগের পাঁচ দলের সঙ্গে যুক্ত হচ্ছে নোয়াখালী। রাজশাহীর জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে ব্যর্থ হওয়া দেশ ট্রাভেলসের কপাল খুলেছে। তবে এত অল্প সময়ে তারা কিভাবে দল গোছাবে সেটাই বড় প্রশ্ন। অন্যরা যখন সরাসরি চুক্তিতে বেশকিছু ক্রিকেটারকে দলে নিয়েছে।
টাইব্রেকারে ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল
দল বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার পেছনে ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দেয়ার কথা বলছে গভর্নিং কাউন্সিল। বিদ্রোহী ক্লাবগুলোর বয়কটে প্রথম বিভাগ ক্রিকেট লিগ স্থগিত অনির্দিষ্টাকালের জন্য। ২৯ নভেম্বর ক্লাব কর্তাদের চা চক্রের আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট বোর্ড ও কোয়াব। সেখানেও বিদ্রোহীরা অংশ নেবে না বলে শোনা যাচ্ছে।
এমন অনিশ্চয়তার মধ্যে বেশিরভাগ ক্রিকেটারকে খেলার সুযোগ করতেই দল বাড়ানো হচ্ছে বলে দাবি বোর্ড কর্তারদের।
প্রত্যাশিত ব্যাংক গ্যারান্টি বুঝে পায়নি ক্রিকেট বোর্ড। নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা এখনো পাঠানো হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। এতসব ধোঁয়াশার মাঝেও বিপিএল আয়োজনে আশাবাদি বিসিবি। দুয়েকদিনের মধ্যে পুরো ব্যাপারটা খোলাসা করতে পারে সংবাদ সম্মেলন ডেকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories