বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

বিশ্ববাজারে কমেছে আকরিক লোহার দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার

বিশ্ববাজারে আকরিক লোহার দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। শীর্ষ ভোক্তা দেশ চীনে চাহিদা কমার সংকেত ও স্টিল উৎপাদনে লাভ কমে যাওয়ায় চাপ বেড়েছে এ খাতে। খবর বিজনেস রেকর্ডার
শুক্রবার (২২ নভেম্বর) চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারি ডেলিভারির আকরিক লোহার সর্বাধিক লেনদেন হওয়া চুক্তির দাম ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে টনপ্রতি ৭৮৫.৫ ইউয়ান, যা প্রায় ১১০ ডলার।
সিঙ্গাপুর এক্সচেঞ্জেও ডিসেম্বর ডেলিভারির আকরিক লোহার দাম ০.১ শতাংশ কমে টনপ্রতি ১০৩.৮৫ ডলার হয়েছে।
আকরিক লোহা চাহিদার সূচক হিসেবে বিবেচিত দৈনিক গড় হট মেটাল উৎপাদন ২০ নভেম্বর পর্যন্ত আগের সপ্তাহের তুলনায় ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩ লাখ ৬০ হাজার টনে। পাশাপাশি স্টিল উৎপাদনে মুনাফা কমছে। বর্তমানে মোট স্টিল মিলের এক-তৃতীয়াংশের সামান্য বেশি লাভে রয়েছে, যেখানে
তবে টানা দুই দিন দাম কমলেও সপ্তাহজুড়ে আকরিক লোহা দুই বিশ্ব বেঞ্চমার্কই ১ শতাংশ বৃদ্ধিতে রয়েছে।
বাজার বিশ্লেষকেরা জানান, নভেম্বরজুড়ে সমুদ্রপথে আমদানি করা আকরিক লোহার দাম ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমার ওপরে রয়েছে। এর আগে ধারণা করা হয়েছিল, চতুর্থ প্রান্তিকে গড় দাম ৯০-৯৫ ডলারের মধ্যে থাকবে।
এদিকে, চীনের রাষ্ট্রীয় আকরি লোহা ক্রেতা সংস্থা ও খনি কোম্পানি বিএইচপি’র মধ্যে নতুন চুক্তি নিয়ে দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় দামে সহায়তা মিলছে। এছাড়া চীনা ক্রেতা সংস্থা বিএইচপি’র একটি নির্দিষ্ট ধরণের আকরিক লোহার কেনা বন্ধের নির্দেশ দিয়েছে, যা বিদ্যমান নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত হয়ে বিরোধ আরও বাড়িয়ে তুলেছে।
অন্যদিকে, কোকিং কয়লা ও কোকের দাম যথাক্রমে ১.৮২ এবং ১.৩১ শতাংশ কমেছে। সাংহাই ফিউচার এক্সচেঞ্জে স্টিল বাজার ছিল মিশ্র। রিবার ০.০৭ শতাংশ বেড়েছে, হট-রোল্ড কয়েলের দাম অপরিবর্তিত থেকেছে, ওয়্যার রড ০.৩৬ শতাংশ বেড়েছে এবং স্টেইনলেস স্টিলের দাম ০.১৬ শতাংশ কমেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories