শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

তাইজুলের নামের পাশে ৪০০ উইকেট দেখতে চান সাকিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার

২০১৩ সালের নভেম্বরে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন সাকিব আল হাসান। এরপর দীর্ঘ এক যুগ ধরে এই রেকর্ড নিজের ঝুলিতেই রেখেছিলেন তিনি। অবশেষে সাকিবকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড গড়েছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
শনিবার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে এলবিডাব্লিউ করে সাকিবকে ছাড়িয়ে যান তাইজুল। এখন পর্যন্ত ৫৭ টেস্টে তাইজুলের উইকেটসংখ্যা ২৫০, যা ম্যাচ চলাকালেই আরও বাড়তে পারে।
এ মাইলফলক স্পর্শের ঘটনায় তাইজুলকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্টাটাসে এই বার্তা পাঠিয়েছেন তিনি। সাকিব লিখেছেন, ‘অভিনন্দন তাইজুল।ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট দেখতে চাই। শুভকামনা।
ফুটবল মাঠে আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
গত বছর কানপুরে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলা সাকিব ২৪৬ উইকেট শিকার করেছিলেন ৭১ টেস্টে। তবে ৩২ বছর বয়সী তাইজুলের ২৫০ উইকেট শিকারের মাইলফলকটি এসেছে ক্যারিয়ারের ৫৬তম টেস্ট ম্যাচে, অর্থাৎ সাকিবের চেয়ে ১৪ ম্যাচ কম খেলেই রেকর্ডবুকে নাম লিখিয়েছেন এই স্পিনার।
বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড গড়ার আগেই অবশ্য সাকিবকে সম্মান জানিয়েছিলেন তাইজুল। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, সাকিব দেশের জন্য অনেক কিছু করেছেন, বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া কাকতালীয় নয়। তার পরামর্শ ও অভিজ্ঞতা দলের জন্য সবসময় সহায়ক ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories