শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

ভয়াবহ ভূমিকম্পে শেরে বাংলায় খেলা বন্ধ ছিল ৩ মিনিট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো সারা দেশ। সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ডের সেই ভূমিকম্পে মাটি ও দালানকোঠাসহ কেঁপেছে চারপাশ। ভয়ে আতঙ্কে যে যার মত ছুটেছেন। কেউ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন, কেউবা উঁচু দালান থেকে যত দ্রুত সম্ভব নীচে নামার চেষ্টা করেছেন।
অল্প সময়ের জন্য হলেও থমকে গিয়েছিল গোটা দেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামও এর বাইরে ছিল না। মাঠে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছিল। হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো চারপাশ।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ড্রেসিংরুম থেকে মুহূর্তে সংকেত দেয়া হলো ভূমিকম্প হচ্ছে। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করলেন আম্পায়াররা। বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স তো ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠের বাইরেই চলে গিয়েছিলেন।
মাঠেই ছিলেন বাংলাদেশ দলের ১১ ফিল্ডার, দুই আইরিশ ব্যাটার ও দুই আম্পায়ার। এমন ভূমিকম্পে যে খোলা মাঠই তুলনামূলক নিরাপদ। তাই ক্রিকেটাররা ড্রেসিংরুমে না গিয়ে মাঠেই অবস্থান করেছেন। এভাবেই কেটে যায় কয়েক মিনিট। তিন মিনিট বন্ধ থাকার পর ১০টা ৪১ মিনিটে আবার শুরু হয় বাংলাদেশ-আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories