শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইরিশদের বিপক্ষে দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়াল টাইগাররা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনের দ্বিতীয় সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে বোলারদের ব্যর্থতার পর দ্বিতীয় সেশনে রাজত্ব করেছেন টাইগাররা, মাত্র ৮৮ রানে তুলে নিয়েছে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। চা বিরতি পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৫৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান।
১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করা আয়ারল্যান্ড লাঞ্চের পর তৃতীয় বলেই ধাক্কা খায়। দুটি জীবন পাওয়া পল স্টার্লিং ৭৬ বলে ৬০ রান করে নাহিদ রানার বলে আউট হন। এরপরের ওভারেই হ্যারি টেক্টরকে (১) ফেরান মেহেদী হাসান মিরাজ। টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আইরিশরা।
এরপর ওপেনার ক্যাডে কারমাইকেল নিজের অভিষেক টেস্টে ফিফটি হাঁকিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, ১২৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে মিরাজের দ্বিতীয় শিকার হন। দলের ১৫০ রানের মাথায় থামেন কারমাইকেল। সেশনের শেষ দিকে কার্টিস ক্যাম্ফর ৭১ বলে ৩৫ রান এবং লরকান টাকার ৫০ বলে ২২ রানে অপরাজিত থেকে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে আর কোনো উইকেট পড়তে দেননি।
বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ২ উইকেট এবং নাহিদ রানা ও হাসান মাহমুদ ১টি করে উইকেট শিকার করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories