বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

টঙ্গীতে আধিপত্য বিস্তারে জের একজনের হাতের আঙুল কেটে নিলো প্রতিপক্ষ,আহত-১১

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার

টঙ্গীতে আধিপত্য বিস্তারে জের একজনের হাতের আঙুল কেটে নিলো প্রতিপক্ষ,আহত-১টঙ্গীতে আধিপত্য বিস্তারে জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের সময় একজনের হাতের চার আঙুল বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় উভয় পক্ষের ১১ কিশোর আহত হয়েছে।
জানা যায়, টঙ্গী বাজার এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজনের হাতের ৪ আঙুল বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। আহত ১১ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। টঙ্গী বাজার তিনতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে তাসফিনের (১৯) বাম হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তাসফিন (১৯), আবির (১৯) ও সিয়াম (১৮) গুরুতর আহত হয়। দেশীয় অস্ত্রের আঘাতে তাসফিনের বাম হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনার জেরে ডিসকো রাহাত ও সবুজের নেতৃত্বে একটি গ্রুপ বিরোধী পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে সুমন (২০), শাওন (২২) ও সিয়াম (১৫) নামে আরও তিনজন আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেস্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories