শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্লাইট মিস করেছেন হামজা, ঢাকার আসবেন কখন?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার

চলতি মাসেই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপাল ও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুটি ম্যাচ খেলতে আজ সোমবার (১০ নভেম্বর) ‎দুপুর ১২টায় ঢাকায় পা রাখার কথা ছিল ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর। কিন্তু পূর্বনির্ধারিত ফ্লাইট মিস করায় এখন দেরিতে পৌঁছাবেন জাতীয় দলের এই তারকা ফুটবলার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা। যে কারণে ফ্লাইট মিস করেন লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার। পরে নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরেছেন। যে কারণে তার দেশে ফেরাও কিছু সময়ের জন্য পিছিয়ে গেছে। অর্থাৎ সব ঠিক থাকলে আজ বিকেল ৫টার দিকে দেশে ফিরবেন ২৭ বছর বয়সী এই তারকা ফুটবলার।
‎আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচগুলোতে অংশ নিতেই ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসছেন হামজা।
গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন, আর সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি।
গত মার্চে এই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচ গোলশূন্য ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর।
এরপর ঘরের মাঠে টানা দুই ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট ভাগ করে ফেরে তারা। ফলে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাইপর্বের প্রতিটা ম্যাচে লড়াকু পারফর্ম করেছে বাংলাদেশ। এতে ফুটবলের জনপ্রিয়তার পালে নতুন করে হাওয়া লাগছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories