হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট দুটোই হৃদরোগজনিত জরুরি অবস্থা। কিন্তু এ দুটির প্রকৃতি, লক্ষণ এবং চিকিৎসা একেবারেই আলাদা। তা সত্ত্বেও সাধারণ মানুষ প্রায়ই দুটোকে একই মনে করেন, আর এই বিভ্রান্তি জীবনঘাতী হয়ে উঠতে পারে। ২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট বিশ্বজুড়ে মোট মৃত্যুর ১০ শতাংশের বেশি ঘটায়, যার প্রায় অর্ধেকই ৬০ বছরের নিচের মানুষের মধ্যে। তাই পার্থক্য জানা ও জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেয়া অত্যন্ত জরুরি।
বেঙ্গালুরুর রামাইয়া ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের পরিচালক কার্ডিয়োলজিস্ট ডা. ভি. এস এ বিষয়ে সতর্ক করেছেন। তিনি জানান, হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট সম্পূর্ণ ভিন্ন অবস্থা। বিভ্রান্তি হলে ভুল প্রতিক্রিয়া হয়, আর তাতেই জীবনহানি ঘটে।
হার্ট অ্যাটাকের লক্ষণ: হার্ট অ্যাটাক ঘটে যখন কোনো করোনারি ধমনি ব্লকের কারণে হৃদপেশিতে রক্ত ও অক্সিজেন পৌঁছাতে পারে না। এ অবস্থায় হৃদযন্ত্রের স্পন্দন চলতে থাকে এবং রোগী সচেতন থাকে।
বুকে চাপ বা ব্যথা
শ্বাসকষ্ট
বমিভাব
অতিরিক্ত ঘাম
ডা. প্রকাশের মতে, হার্ট অ্যাটাক মানে রক্তপ্রবাহে বাধা, এবং এটি দ্রুত চিকিৎসা প্রয়োজন করে।
ডেঙ্গু জ্বর হলে যেসব লক্ষণ প্রকাশ পায়, চিকিৎসকের সতর্কতা
কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ: কার্ডিয়াক অ্যারেস্ট সম্পূর্ণ আলাদা। এটি ঘটে হৃদয়ের বৈদ্যুতিক ব্যবস্থা হঠাৎ ব্যর্থ হলে। তখন হৃদস্পন্দন থেমে যায়, রক্তচলাচল বন্ধ হয়ে যায়।
হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া
নাড়ি না থাকা
শ্বাস বন্ধ হয়ে যাওয়া
ডা. প্রকাশ বলেন, কার্ডিয়াক অ্যারেস্টে কয়েক মিনিটেই মৃত্যু হতে পারে। সিপিআর ছাড়া বাঁচার সুযোগ প্রায় নেই।
হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টকে মনে করেন অনেকে: চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারিত এ বিষয়ে জানিয়েছেন। এর পেছনের কারণ :
অনেক সময় বড় ধরনের হার্ট অ্যাটাক থেকেই কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে।
আবার অনেক কার্ডিয়াক অ্যারেস্ট হয় কোনো ব্লক ছাড়াই জেনেটিক বা রিদম সমস্যা থেকে।
ফলে সাধারণ মানুষের কাছে দুটি শব্দ একই মনে হওয়া স্বাভাবিক, কিন্তু এই ভুলই বিপজ্জনক।
হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট দুটোই জীবনকে মুহূর্তে বিপন্ন করতে পারে, কিন্তু এদের বৈশিষ্ট্য, ঝুঁকি ও করণীয় সম্পূর্ণ আলাদা। তাই এই পার্থক্য সম্পর্কে সচেতনতা তৈরি করা জরুরি। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে অনেক জীবন বাঁচানো সম্ভব আর সেই শুরুটা হতে পারে সচেতনতার মাধ্যমেই।
Leave a Reply