শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার

বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি থাকা সত্ত্বেও মাত্র এক বছরের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।
ক্রিকেট সংবাদভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিজের বর্তমান ভূমিকায় অসন্তুষ্ট হওয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ক্রিকবাজকে সংক্ষিপ্ত বক্তব্যে সালাহউদ্দিন কেবল ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি’ বলে নিশ্চিত করেছেন, তবে এর চেয়ে বেশি কিছু জানাতে চাননি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পদত্যাগপত্রে সালাহউদ্দিন লিখেছেন, এখন আর নিজের ভূমিকায় কাজ করে তিনি আনন্দ পাচ্ছেন না।
সালাহউদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্ত এমন এক সময়ে যখন বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
আগামী ৬ নভেম্বর আয়ারল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে। এই সফরে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories