বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

ইউটিউব টিউটোরিয়ালের ভিডিও থেকে ম্যালওয়্যার ছড়াচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার

জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের টিউটোরিয়াল ভিডিও ব্যবহার করে স্মার্টফোন ও কম্পিউটারে ম্যালওয়্যার ছড়ানোর একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট রিসার্চ (সিপিআর)। প্রতিষ্ঠানটির তদন্তে জানা গেছে, ‘ইউটিউব ঘোস্ট নেটওয়ার্ক’ নামের এই চক্রটি বছরের পর বছর ধরে বিভিন্ন ভুয়া ও হ্যাকড ইউটিউব অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যবহারকারীদের ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করাচ্ছিল।
চেক পয়েন্ট রিসার্চের প্রতিবেদনে বলা হয়, আপাতদৃষ্টিতে সাধারণ মনে হওয়া টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে র‌্যাডাম্যানথিস ও লুমা নামের ইনফোস্টিলারসহ একাধিক ধরনের ম্যালওয়্যার ছড়ানো হতো। এসব ভিডিওতে জনপ্রিয় সফটওয়্যারের ক্র্যাক সংস্করণ ব্যবহারের কৌশল বা গেম হ্যাক করার পদ্ধতি শেখানো হতো। ভিডিওর বিবরণ বা মন্তব্যে থাকা লিংকে ক্লিক করলে ব্যবহারকারীর ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যেত।
চক্রটি নিজেদের কার্যক্রম লুকাতে অসংখ্য ভুয়া ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করেছিল। একটি অ্যাকাউন্ট থেকে ম্যালওয়্যারযুক্ত ভিডিও আপলোড করা হলে, অন্য অ্যাকাউন্টগুলো থেকে ভিডিওটির প্রশংসাসূচক মন্তব্য করা হতো যাতে সেটি আসল মনে হয় এবং ব্যবহারকারীরা সহজে প্রতারিত হয়। ফলে কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও অন্যগুলো সক্রিয় থেকে একইভাবে ক্ষতিকর ভিডিও ছড়িয়ে যেতে পারত।
গুগলকে বিষয়টি জানানো হলে, ইউটিউব কর্তৃপক্ষ ৩,০০০–এর বেশি ক্ষতিকর ভিডিও সরিয়ে ফেলে এবং সংশ্লিষ্ট কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। ব্যবহারকারীদের সতর্ক করে চেক পয়েন্ট রিসার্চ জানায়, ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মও এখন ম্যালওয়্যার ছড়ানোর মাধ্যম হয়ে উঠতে পারে। তাই অনলাইনে বিনামূল্যের সফটওয়্যার, ক্র্যাকড অ্যাপ বা গেম হ্যাকের টিউটোরিয়াল ভিডিও থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি অচেনা লিংক বা ফাইল ডাউনলোড না করার আহ্বান জানানো হয়েছে, যাতে ব্যক্তিগত তথ্য ও ডিভাইস নিরাপদ থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories