বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

গরম পানি পানের এই ৭ উপকারিতা জানেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার
গরম পানি পানের এই ৭ উপকারিতা জানেন

সাধারণ গরম পানি বা গরম লেবুর পানি পান করাকে অনেকেই প্রশান্তিদায়ক ও উপকারী বলে মনে করেন। গরম পানি পান হাইড্রেটেড রাখতে সহায়তা করে এবং এটি হজমশক্তি উন্নত করা, চাপ কমানো ও উষ্ণ বোধ করতে সহায়তা করে। এরইমধ্যে কেউ কেউ আবার দাবি করেন, ঠান্ডা পানির তুলনায় গরম পানি এসব কাজে অধিকতর কার্যকর।
গরম পানি পানের স্বাস্থ্য উপকারিতা বিশ্বাসের ওপর নির্ভর করে। কেননা, এর খুব একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এরপরও অনেকেই গরম পানি পানে উপকারিতা অনুভব করেন, যা সকালে বা রাতে ঘুমানোর আগে পান করতে হয়। এ ব্যাপারে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ প্রদানকারী প্ল্যাটফর্ম হেলথলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, গরম পানি পান করার ক্ষেত্রে গবেষণায় তা সর্বোচ্চ ১৩০ থেকে ১৬০ ডিগ্রি ফারেনহাইট (৫৪ এবং ৭১ ডিগ্রি সেলসিয়াস) সুপারিশ করে। এর বেশি তাপমাত্রা পুড়ে যাওয়ার কারণ হতে পারে। তাহলে গরম পানি পানের কয়েকটি উপকারিতা সম্পর্কে জেনে নেয়া যাক-
১. নাক বন্ধ থেকে মাথাব্যথায় গরম পানি:
ঠান্ডা বা আবহাওয়াজনিত কারণে অনেক সময় নাক বন্ধ হয়। এ ক্ষেত্রে এক কাপ গরম পানি বাষ্প করে নিন। তারপর গভীরভাবে সেই হালকা গরম পানির বাষ্প নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করুন। এতে সাইনাসের সমস্যা দূর হবে এবং মাথাব্যথাও দূর হবে। সাইনাস ও গলাজুড়ে শ্লেষ্মা ঝিল্লি থাকে, এ জন্য গরম পানি পান করলে গলা উষ্ণ হতে পারে। শ্লেষ্মা জমার কারণেই মূলত গলায় ব্যথা হয়।
২. হজমে সহায়তা:
স্বাভাবিকভাবেই পানি পান পরিপাকতন্ত্র সচল রাখে। পাকস্থলী ও অন্ত্রের মধ্য দিয়ে চলাচলের সময় শরীর বর্জ্য পদার্থ অপসারণ করে। কেউ কেউ আবার বিশ্বাস করেন, গরম পানি পান পাচনতন্ত্রকে সক্রিয় রাখতে কার্যকর। কিন্তু তত্ত্বটি হচ্ছে, গরম পানি গ্রহণ করা খাবার দ্রবীভূত করতে ও নষ্ট করতে পারে, যা হজমে সমস্যার কারণ করতে পারে।
এই উপকারিতা প্রমাণের জন্য অধিকতর গবেষণা প্রয়োজন। যদিও ২০১৬ সালের এক গবেষণায় দেখা গেছে, গরম পানি অস্ত্রোপচারের পর অন্ত্রের নড়াচড়া ও গ্যাস নির্গমনের ওপর অনুকূল প্রভাব ফেলার সম্ভাবনা রাখে। তবে কেউ যদি গরম পানি পানে হজমে সহায়ক বলে মনে করেন, তাহলে তিনি প্রতিকার হিসেবে এটি ব্যবহার করতে পারেন।
৩. স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে:
গরম বা ঠান্ডা পানি পর্যাপ্ত পরিমাণ পান না করলে স্নায়ুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। যা শেষ পর্যন্ত মেজাজ ও মস্তিষ্কের কার্যকারিতায় প্রভাব ফেলে। ২০১৯ সালের এক গবেষণায় দেখে গেছে, গরম পানি পানে স্নায়ুতন্ত্রের কার্যকলাপ উন্নত হয়, সেইসঙ্গে মেজাজও ভালো হয়।
৪. কোষ্ঠকাঠিন্য দূর করে:
ডিহাইড্রেশন কোষ্ঠকাঠিন্যের অন্যতম একটি সাধারণ কারণ। অনেক ক্ষেত্রে পানি পান কোষ্ঠকাঠিন্য দূর করা ও প্রতিরোধ করার কার্যকর উপায়। হাইড্রেটেড থাকলে মল নরম হয় এবং মলত্যাগও সহজ হয়।
৫. নিজেকে হাইড্রেটেড রাখা:
কিছু প্রমাণ রয়েছে যে, ঠান্ডা পানি রিহাইড্রেশনের জন্য সর্বোত্তম, যেকোনো তাপমাত্রায় পানি পান করলে আপনাকে হাইড্রেটেড রাখতে সহায়তা করবে। ইনস্টিটিউট অব মেডিসিন সুপারিশ করে, নারীরা প্রতিদিন ২.৩ লিটার এবং পুরুষরা প্রতিদিন ৩.৩ লিটার পানি পান করেন। পরিসংখ্যানে ফলমূল, শাক-সবজিজাতীয় খাবার অন্তর্ভুক্ত রয়েছে।
এ ক্ষেত্রে নারীরা গর্ভবতী বা বুকের দুধ খাওয়ালে, কঠোর পরিশ্রম করলে বা গরম পরিবেশে কাজ করলে পানির পরিমাণ আরও বেশি হবে। শরীরের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য পানি পান প্রয়োজন হয়।
৬. ঠান্ডায় সহায়ক:
২০১৭ সালের এক গবেষণায় দেখা গেছে, ঠান্ডায় শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া কাঁপুনি হলে উষ্ণ তরল পান করলে কাঁপুনি কমাতে সহায়তা করে। এ জন্য কাঁপুনি থেকে নিজেকে রক্ষায় হালকা গরম পানি পান করতে পারেন।
৭. রক্ত সঞ্চালন বৃদ্ধি:
স্বাস্থ্যকর রক্ত প্রবাহ রক্তচাপ থেকে শুরু করে হৃদরোগের ঝুঁকিসহ সবকিছুকেই প্রভাবিত করে। গরম পানি দিয়ে গোসল করলে রক্ত সঞ্চালনের অঙ্গ যেমন- ধমনী ও শিরা প্রসারিত হয়। ফলে সারা শরীরে রক্তপ্রবাহ কার্যকর হয়। আবার গরম পানি পান করলেও একই ধরনের ফল পাওয়া যায়। তবে এ নিয়ে খুব কম গবেষণা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories