বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

হৃদরোগ চিকিৎসায় জাবির নতুন উদ্ভাবন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার

হৃদরোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দিক খুলে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদল। তারা সম্প্রতি ফেলোডিপিনের মতো হৃদরোগের ওষুধ আরও কার্যকরভাবে মানবদেহে পৌঁছে দেয়ার সক্ষম এক অভিনব ন্যানোম্যাটেরিয়াল উদ্ভাবন করেছেন।
রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির ন্যানোস্কেল জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন (GaNF) ওষুধের সঙ্গে সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল বন্ধন গড়ে তুলতে পারে। এর ফলে নিয়ন্ত্রিত ওষুধ নিঃসরণ সম্ভব হচ্ছে, যা চিকিৎসার কার্যকারিতা বাড়াচ্ছে।
গবেষকরা বোরন নাইট্রাইড ও অ্যালুমিনিয়াম নাইট্রাইডের সঙ্গে তুলনা করে দেখেছেন, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন সব থেকে নিরাপদ এবং কার্যকর। এছাড়া, এটি ইনফ্রারেড আলোতে সাড়া দেয়, ফলে মানবদেহে ওষুধের গতিবিধি রিয়েল-টাইমে ট্র্যাক করা সম্ভব।
গবেষক অলিউর রহমান জানান, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন ফেলোডিপিনের জন্য একটি শক্তিশালী, স্থিতিশীল এবং নিরাপদ ন্যানোক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। এটি ওষুধ সরবরাহে
গবেষণা দলে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার; বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস এবং সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অলি উর রহমান; যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির মো. কাজী রোকনুজ্জামান; যুক্তরাষ্ট্রের রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটের ডি. এম. সাদুজ্জামান; ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ সাদিকুর রহমান; যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মুজাক্কির আমিন এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজির সৈয়দ মেহেদী হাসান।
গবেষকরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি নিরাপদ ও নিয়ন্ত্রিত ওষুধ সরবরাহের জন্য নতুন পথ দেখাতে সক্ষম হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories