শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতের হোটেলে ইঁদুরের উৎপাতে আতঙ্কিত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার

ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। সম্প্রতি বিশাখাপত্তনমের টিম হোটেলের ডাইনিং হলে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ ডাইনিং টেবিলের পাশ দিয়ে একটি ইঁদুর দৌড়ে গেলে রীতিমতো আঁতকে ওঠেন এলিসি পেরি, অ্যালিসা হিলি-সহ একাধিক ক্রিকেটার। আতঙ্কে তাদের ছোটাছুটি শুরু হওয়ায় পুরো ডাইনিং হলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা যখন রাতের খাবার খাচ্ছিলেন, ঠিক তখনই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ডাইনিং টেবিলের পাশ দিয়ে ইঁদুর চলে যেতে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন কয়েকজন ক্রিকেটার। অনেকে ইঁদুরের ভয়ে চেয়ারের ওপর উঠে বসেন।
হোটেলের কর্মীরা দ্রুত সেখানে ছুটে গিয়ে ইঁদুরটি ধরার চেষ্টা করেন। কিন্তু ইঁদুরটি এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকায় ডাইনিং হলে বিশৃঙ্খলা তৈরি হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে একটি ভিডিও শেয়ার করে, যেখানে নারী ক্রিকেটাররা হাসতে হাসতে ঘটনার বর্ণনা দেন। কিম গার্থ বলেন,‘আমরা তখন খাবার শেষ করে উঠতে যাচ্ছিলাম। হঠাৎ ইঁদুরটা দেখা দিল। আমরা ভেবেছিলাম ওটা চলে গেছে। কিন্তু ও আবার ফিরে এল। আর তখন সবাই একসঙ্গে চিৎকার করে উঠল।’
এই ঘটনায় ভারতের হোটেলগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। বর্তমানে অস্ট্রেলিয়া নারী দল ইন্দোরে রয়েছে, যেখানে তারা শনিবার (২৫ অক্টোবর) প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories