শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানালেন পরীমণি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার

২৪ অক্টোবর জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন। ঢালিউডে আসার পর থেকে প্রতি বছর জাঁকজমকভাবে দিনটি উদযাপন করতেন তিনি। তবে গত তিন বছর ধরে কোনো আনুষ্ঠানিক আয়োজন করেননি নায়িকা, একেবারেই ঘরোয়া পরিবেশে কেটেছে জন্মদিন।
তবে এবার একটু ব্যতিক্রম ঘটেছে। জন্মদিনের চার দিন আগেই কেক কেটে উদযাপন করেছেন পরীমণি। আর জন্মদিনের দিন (২৪ অক্টোবর) ফেসবুকে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।
নিজের বিশেষ দিনটি ঘিরে ফেসবুকে পরীমণি লিখেন- এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন।
পোস্টের শেষে নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এর আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের মনে করিয়ে দেন জন্মদিনের কথা।
এ বছর জন্মদিনে দেশে থাকছেন না পরীমণি। তাই আগেভাগেই কেক কেটে দিনটি উদযাপন করেছেন। সেই সময় তার পাশে ছিলেন অর্ক নামে এক ব্যক্তি।
ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে অনেকে জানতে চান অর্ক কে? সম্পর্কটা কী? পরে আরেকটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেন পরীমণি। তিনি লিখেন- অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ঢাকায় একাই থাকে, আর আমাদের বাসাও একই এলাকায়। ও খুব ভালো রান্না করে, মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয় আমাদের মধ্যে। দিন দিন ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে। ওর অনেক ছোট ছোট আবদার থাকে, তেমনি এক আবদারে ওর বাসায় যেতে হয়েছিল আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!
পোস্টে অর্ককে ‘ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানান পরীমণি এবং একটি ভালোবাসার ইমোজি যোগ করে লিখেন- এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পরীমণির। সর্বশেষ তিনি অভিনয় করেছেন অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার নতুন ছবি ‘ডোডোর গল্প’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories