শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

তৃতীয় সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার
বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি

তৃতীয় সন্তানের বাবা হলেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি। বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টা ২৬ মিনিটে তার স্ত্রী কামরুন নেসা এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক উভয়ই ভালো আছেন বলে জানিয়েছেন গায়ক।
এদিন সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ খবর জানান আরফিন রুমি। এতে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে।
জানা গেছে, ছেলের নাম কিয়ান আরফিন আরহান রেখেছেন গায়ক ও কামরুন নেসা দম্পতি। আর তাদের সংসারে সন্তান আগমনের এই খবরে মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
এটি আরফিন রুমি ও কামরুন নেসা দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগের সংসারেও সন্তান রয়েছে গায়কের। আগে প্রথম স্ত্রী গায়িকা লামিয়া ইসলাম অনন্যার সঙ্গে দাম্পত্যজীবনে এক পুত্রসন্তান রয়েছে তার। ২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন গায়িকাকে।
এদিকে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ২০১২ সালে নিউইয়র্কপ্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন আরফিন রুমি। এভাবে দ্বিতীয় বিয়ের কারণে ওই সময় বেশ বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাকে। এমনকি প্রথম স্ত্রীর দায়েরকৃত মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন এ গায়ক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories