শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

ছক্কা মেরে সাইফের বিদায়, মোতির ফাঁদে পা দিলেন হৃদয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার

দীর্ঘ চার ম্যাচ পর ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সামনে সুযোগ প্রায় সাড়ে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের। সেই লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ইতোমধ্যে স্বাগতিকরা দুই উইকেট হারিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২.৩ ওভারে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫১ রান। সৌম্য ১৯ ও শান্ত ৮ রানে অপরাজিত আছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা শান্ত-মিরাজরা প্রস্তুত সিরিজ নিশ্চিত করতে, অন্যদিকে সিরিজে ফিরতে মরিয়া ক্যারিবীয়রা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪.৪ ওভারের সময় বিদায় নেন সাইফ হাসান। আকিল হোসেনের করা সেই ওভারের তৃতীয় বলটি তিনি ছক্কা হাঁকান। অবশ্য পরের বলেই প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন সাইফ। আকিলের লেংথ ডেলিভারি ডিফেন্ড করতে গিয়ে ক্যাচ দেন তিনি। তখন দলীয় রান ছিল ২২ রান।
দ্বিতীয় উইকেটে সৌম্যর সঙ্গে জুটি বেঁধেছেন তাওহীদ হৃদয়। এজুটি ১৯ রান সংগ্রহ করার পর বিদায় নেন হৃদয়। তাকে আকিল হোসেনের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখান গুদাকেশ মোতি।
২০২২ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠেও সেই সাফল্যের পুনরাবৃত্তির সুযোগ দেখছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
প্রথম ওয়ানডেতে মাত্র ১৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ছাড়া কেউই উইকেটে থিতু হতে পারেননি। যদিও অনেকে মিরপুরের উইকেটকে দায়ী করছেন, তবে ক্যারিবীয় ক্রিকেটারদের পক্ষ থেকে পিচ নিয়ে কোনো অভিযোগ নেই।
এদিকে, সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডের একাদশে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশের। পেসার তাসকিন আহমেদের জায়াগায় দলে ডাক পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ স্কোয়াড
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories