বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো জন্মনিয়ন্ত্রণ পিল উৎপাদন শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার

সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো জন্মনিয়ন্ত্রণ পিল উৎপাদন শুরু হয়েছে। রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের গোপালগঞ্জ কারখানায় গত এপ্রিল থেকে পিল তৈরি শুরু হয়। বর্তমান জনবলে দিনে গড়ে দেড় কোটি পিল উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো জন্মনিয়ন্ত্রণ পিল উৎপাদন শুরু হয়েছে। রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের গোপালগঞ্জ কারখানায় গত এপ্রিল থেকে পিল তৈরি শুরু হয়।
এসেনসিয়াল ড্রাগসের তথ্য মতে, এখানে দিনে এক কোটি ৬৬ লাখ পিল উৎপাদন সম্ভব যা বছরে ৪০৯ কোটি ১৪ লাখ। যদিও বর্তমানে বছরে প্রায় ৭০০ কোটি পিল কিনতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের খরচ ৩৩ হাজার ৬০০ কোটি টাকা। নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদনে সরকারের অর্থ সাশ্রয় হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
প্ল্যান্টে তিন ধাপে জন্মনিরোধ পিল সুখী উৎপাদন করা গেলে পূরণ হবে সরকারি চাহিদা। বর্তমানে দেশের ১৩৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জন্মনিরোধ পিল। এতে অপ্রত্যাশিত গর্ভধারণ, অল্প বয়সে মাতৃত্ব ও ঝুঁকিপূর্ণ গর্ভপাতের ঘটনা বাড়ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories