সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

পর্নোগ্রাফি ও জুয়ার বিজ্ঞাপন নিয়ে সরকারের নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার

নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে। এসব কার্যক্রম সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থি ও দণ্ডনীয় অপরাধ।
এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ইতোমধ্যে একাধিক প্রজ্ঞাপন ও প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এবার বিষয়টি নিয়ে নতুন করে নির্দেশনা জারি করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে এ তথ্য।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৯ অক্টোবর (রবিবার) থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন সংস্করণসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয়, তাহলে বিনা নোটিশে সংশ্লিষ্ট সাইট ব্লক করে দেওয়া হবে।
এ নির্দেশনা পাওয়ার পরই দেশের বেশ কয়েকটি পত্রিকা ও নিউজ পোর্টাল তাদের গুগল অ্যাডসেন্স নীতিমালা পরিবর্তন করেছে; এজন্য তাদের ধন্যবাদও জানিয়েছে সরকার।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে। এ বিষয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories