সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

বিয়ে করলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা, পাত্র কে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার

ধর্মের টানে অভিনয় জগৎ ছেড়ে দেয়া বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম বিয়ে করেছেন। মাত্র ২৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই তারকা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন জায়রা। ছবির ক্যাপশনে তিনি শুধু একটি শব্দ লিখেছেন, ‘কবুল’
ছবিগুলোর একটিতে দেখা যায়, বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন জায়রা। মেহেদি রাঙা হাতে জ্বলজ্বল করছে বিয়ের হীরার আংটি। অন্য ছবিতে বিয়ের সাজে পাত্রের সঙ্গে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছেন তিনি। তবে পাত্রের নাম, পরিচয়, পেশা কিংবা মুখ কিছুই প্রকাশ করেননি জায়রা ওয়াসিম।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘দঙ্গল’-এর এই অভিনেত্রী বর্তমানে পুরোপুরি পর্দার আড়ালেই থাকতে পছন্দ করেন।
২০১৬ সালে আমির খান অভিনীত সুপারহিট সিনেমা ‘দঙ্গল’-এ আমিরের কন্যার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান জায়রা। পরবর্তীতে আরও কয়েকটি ছবিতে অভিনয় করলেও, ২০১৯ সালে মাত্র ১৮ বছর বয়সে ইসলামের টানে অভিনয় ছেড়ে দেন তিনি।
তখন সামাজিক যোগাযোগমাধ্যমে জায়রা জানান, অভিনয় জীবনে ভালোবাসা ও প্রশংসা পেলেও ধীরে ধীরে ইসলামের পথ থেকে দূরে সরে যাচ্ছিলেন এ কারণেই তিনি এই পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
অভিনয় ছাড়ার ছয় বছর পর, এবার বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই সাবেক অভিনেত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories