মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

মেটা এআইয়ের সঙ্গে যুক্ত হলেন দীপিকা পাড়ুকোন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবার প্রযুক্তি দুনিয়ায় নতুন ইতিহাস গড়লেন। মেটা এআইয়ের প্রথম ভারতীয় কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। দীপিকার কণ্ঠস্বরে এখন থেকে পাওয়া যাবে মেটার বিভিন্ন পণ্য ও পরিষেবায়, যার মধ্যে রে ব্যান মেটা গ্লাসেসও।
এনডিটিভি থেকে জানা যায় দীপিকার কণ্ঠ এখন থেকে ব্যবহার করা হবে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। দীপিকা নিজেই এই খবরটি জানিয়েছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, তিনি একটি রেকর্ডিং স্টুডিওতে বসে মেটা এআই–এর জন্য ভয়েস রেকর্ড করছেন।
ভিডিওটিতে দীপিকা বলেন, হাই, আমি দীপিকা পাড়ুকোন। আমি মেটা এআই–এর নতুন ভয়েস। শুধু রিং–এ ট্যাপ করুন, আর আমার কণ্ঠ শুনতে পাবেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ঠিক আছে, এটা সত্যিই বেশ কুল। এখন থেকে আমি মেটা এআই–এর অংশ, আর তোমরা আমার কণ্ঠে ইংরেজিতে চ্যাট করতে পারবে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জুড়ে। চলচ্চিত্রে সফল ক্যারিয়ারের পাশাপাশি এবার ডিজিটাল ইনোভেশনের নতুন অধ্যায়ে পা রাখলেন দীপিকা পাড়ুকোন।
বলিউড হাঙ্গামা থেকে জানা গেছে দীপিকা যোগ দিয়েছেন মেটা এআই–এর গ্লোবাল ভয়েস লাইনআপে, যেখানে রয়েছেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী জুডি ডেঞ্চ, অকওয়াফিনাসহ আরও অনেকে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ব্যবহারকারীরা এখন থেকে দীপিকার কণ্ঠে মেটা এআইয়ের সঙ্গে কথা বলতে পারবেন ইন্ডিয়ান ইংরেজি ভাষায়। পাশাপাশি চালু হয়েছে সম্পূর্ণ হিন্দি ভাষা ও ইউপিআই লাইট পেমেন্ট সুবিধাও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories