শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

টি-টেন লিগে নতুন ঠিকানায় সাকিব, সতীর্থ হিসেবে পাচ্ছেন যাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার

এবারের আবু ধাবি টি-টেন লিগে নতুন দলে নাম লিখালেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত কয়েক মৌসুম তিনি বাংলা টাইগার্সের হয়ে খেললেও এবার নবম আসরে তিনি খেলবেন নবাগত ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পসের হয়ে।
টি-টেন লিগের নবম আসর মাঠে গড়াবে ১৮ থেকে ৩০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে। এবারের আসরে যুক্ত হয়েছে পাঁচটি নতুন দল- ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়ন্স, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি। এদের সঙ্গে যোগ দেবে আগের আসরের চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারিয়র্স।ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন এবার খেলবেন কোয়েটা ক্যাভালরির হয়ে।
নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর দলে আছে বিশ্বের নামকরা ক্রিকেটাররা। নতুন দলে সাকিবের সতীর্থরা হলেন- ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, পাকিস্তানের মোহাম্মদ আমির, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রিস গাউস, সাউথ আফ্রিকার ইমরান তাহির ও আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।
এদিকে, ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংও ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। ৪৫ বছর বয়সী হরভজন এবার খেলবেন নবাগত ফ্র্যাঞ্চাইজি অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে। তার সঙ্গে একই দলে থাকবেন ইংল্যান্ডের উইকেটকিপার স্যাম বিলিংস, বাঁহাতি পেসার টাইমাল মিলস, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার আন্দ্রে ফ্লেচার, শ্রীলঙ্কার অভিষ্কা ফার্নান্দো ও বিনুরা ফার্নান্দো, এবং আমিরাতের জোহাইর ইকবাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories