বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

আসছে ইনস্টাগ্রামে নতুন নিয়ম, যেসব অ্যাকাউন্ট নজরদারিতে থাকবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার
ইনস্টাগ্রাম

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের জন্য আরও নিরাপদ ভার্চুয়াল পরিবেশ তৈরির উদ্যোগ নিচ্ছে ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটি ঘোষণা করেছে, এখন থেকে টিনএজার যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের অ্যাকাউন্ট ‘পিজি-১৩’ পরিচালিত হবে। ইনস্টাগ্রামের নতুন নীতিতে ১৮ বছরের নিচের ব্যবহারকারীরা কিছু পোস্ট এবং অ্যাকাউন্ট দেখতে পারবেন না। যেসব পোস্ট এবং অ্যাকাউন্টে অশালীন ভাষা, নগ্নতা, যৌন ইঙ্গিতপূর্ণ ভঙ্গি, বা ঝুঁকিপূর্ণ স্টান্ট রয়েছে এসব তাদের নিউজ ফিডে আর আসবে না। এছাড়া, যেসব প্রোফাইল বারবার প্রাপ্তবয়স্কদের কনটেন্ট শেয়ার করে সেগুলো সম্পূর্ণভাবে ব্লক করে দেয়া হবে টিন অ্যাকাউন্ট থেকে।
কিশোর ব্যবহারকারীরা আর অ্যাডাল্ট অ্যাকাউন্টে ডিএম পাঠাতে, তাদের পোস্টে মন্তব্য করতে বা তাদের মন্তব্য দেখতে পারবেন না। এমনকি প্রোফাইল বায়ো, ইউজারনেম বা লিঙ্কে যদি কোনো প্রাপ্তবয়স্ক সাইটের উল্লেখ থাকে, সেগুলোকেও বয়সভিত্তিকভাবে সীমাবদ্ধ করা হবে।ইনস্টাগ্রামের এক বিবৃতিতে বলা হয়েছে, যেভাবে কোনো পিজি-১৩ সিনেমায় মাঝেমধ্যে সামান্য সংবেদনশীল দৃশ্য বা ভাষা থাকতে পারে, ইনস্টাগ্রামেও তেমন কিছু দেখা যেতে পারে। তবে আমরা চেষ্টা করব, এমন ঘটনা যেন যতটা সম্ভব কম হয়।
সুস্থ থাকতে রাতে কখন ঘুমানো উচিত?
এই উদ্যোগের লক্ষ্য হলো অভিভাবকদের আরও স্বচ্ছ ধারণা দেয়া, তাদের সন্তানরা কী ধরনের কনটেন্ট দেখতে পারে আর কী দেখতে পারে না। মেটা জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে অভিভাবকরা এখন লিমিটেড কনটেন্ট সেটিং চালু করতে পারবেন, যা পিজি-১৩ সীমার বাইরের সব পোস্ট ফিল্টার করে দেবে। এই মোড চালু থাকলে টিন ব্যবহারকারীরা কোনো পোস্টে মন্তব্য করতে বা অন্যের মন্তব্য দেখতে পারবেন না।
অন্যদিকে, অভিভাবকরা চাইলে মোর কনটেন্ট অপশনও বেছে নিতে পারবেন, যাতে তাদের সন্তান সামান্য বিস্তৃত পরিসরের কনটেন্ট দেখতে পায় তবে ইনস্টাগ্রামের মূল বয়সভিত্তিক সুরক্ষা ব্যবস্থা কার্যকরই থাকবে। নতুন আপডেটটি প্রথমে চালু হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায়, এবং বছরের শেষ নাগাদ ধীরে ধীরে বিশ্বজুড়ে চালু হবে। একই সঙ্গে ফেসবুকেও টিনএজ ব্যবহারকারীদের জন্য একই রকম বয়স-উপযোগী সুরক্ষা নীতি যুক্ত করার পরিকল্পনা করছে মেটা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories