সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

এক লাখ ৩০ হাজার টন সার কিনছে সরকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার

রাষ্ট্রীয় ও উন্মুক্ত চুক্তির মাধ্যমে কানাডা, মরক্কো, সৌদি আরব এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এক লাখ ৩০ হাজার টন সার আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ৭২২ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকা। এর মধ্যে ৭০ হাজার টন এমওপি ও ৬০ হাজার টন ইউরিয়া সার রয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৯ম লটের ৪০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৫৬.২৫ মার্কিন ডলার।
এছাড়া মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের সঙ্গে বিএডিসির চুক্তির আওতায় ৮ম (ঐচ্ছিক-১ম) লটের ৩০ হাজার টন সার আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এই সার আমদানিতে ব্যয় হবে ২০৮ কোটি ৮১ লাখ ৫৬ হাজার ২৪০ টাকা।
অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক এগ্রিকালচার নিউট্রিশন কোম্পানি থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৫ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৪৮০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪২২.৬৬ মার্কিন ডলার।
এছাড়া একই অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৪৩ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার টাকা। প্রতি টন সারের দাম নির্ধারিত হয়েছে ৩৯০.৭৫ মার্কিন ডলার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories