বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

আমরা কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা করিনি : নুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার

কোনো রাজনৈতিক দলের সঙ্গে গণ অধিকার পরিষদ সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কাজ করছি। কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
পোস্টে নুর লিখেছেন, আচ্ছা, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত এক বছরে অন্তত এক শবার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি, আমাদের কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি।
তিনি আরো লিখেছেন, আচ্ছা, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত এক শ-বার মিডিয়ার সামনে বিভিন্ন প্রগ্রামে বলেছি, আমাদের কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি। তবে নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সঙ্গে আলাপ-আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।
তিনি পোস্টে আরো লিখেন, আশা করি এ মাসের মধ্যেই পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে। তাহলে আপনারা আমাদের বক্তব্য না নিয়ে মনগড়া বা অনুমাননির্ভর নিউজ করে কেন বিভ্রান্তি ছড়াচ্ছেন? অযথা মনগড়া বা অনুমাননির্ভর সংবাদ করে বা কথা বলে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ করা হলো।
স্ট্যাটাসের শেষে তিনি দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে বলেন, কোনো তথ্যের প্রয়োজনে আশা করি, এই দুইজনের সঙ্গে যোগাযোগ করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories