বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে রানি মুখার্জি, আসলো বড় ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার (৮ অক্তোবর) মুম্বাইয়ে এসে ঘোষণা দিয়েছেন, বলিউড আবার ফিরেছে ব্রিটেনে। একই সঙ্গে ইয়াশ রাজ ফিল্মস ঘোষণা করেছে যে তারা ২০২৬ সাল থেকে যুক্তরাজ্যে তিনটি বড় বাজেটের বলিউড সিনেমা শুট করবে, যা দুই দেশের চলচ্চিত্র শিল্পের মধ্যে নতুন সহযোগিতার যুগ সূচনা করবে।
ডেডলাইনের প্রতিবদে জানা যায় এই ঘোষণা আসে স্টারমারের নেতৃত্বে এক বাণিজ্য সফরের সময়। এই সফরে ১০০-রও বেশি ব্রিটিশ উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন। উপস্থিত ছিলেন প্রখ্যাত নির্মাতা গুরিন্দর চাডা, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের গভর্নর মনিকা চাডা ও অ্যান্ড্রু স্মিথ, যিনি পাইনেরউড স্টুডিওর কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টরও। আর এই সফরে এসে কিয়ার স্টারমার মুম্বাইয়ের ইয়াশ রাজ ফিল্মসের স্টুডিও পরিদর্শন করেছেন এ সময় তিনি বলিউড তারকা ও যশ রাজ পরিবারের সদস্য রানি মুখার্জির সঙ্গে তার সাক্ষাৎ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে রানীর সাক্ষাতের বিভিন্ন ছবি ভাইরাল।
জুবিন গার্গের মৃত্যু নিয়ে আসামে রাজনৈতিক উত্তেজনা
বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে এই সফরে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) ও ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (এনএফডিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, ইয়াশ রাজ ফিল্মসের তিনটি নতুন প্রজেক্ট যুক্তরাজ্যে ৩,০০০-এরও বেশি কর্মসংস্থান তৈরি করবে এবং এটি দেশটির অর্থনীতিতে আবদান রাখবে।
কিয়ার স্টারমার বলেন, বলিউড ফিরেছে ব্রিটেনে এটি কেবল বিনোদন নয়, এটি কর্মসংস্থান ও বিনিয়োগের নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এই অংশীদারিত্ব আমাদের বাণিজ্য চুক্তির সাফল্যের প্রতীক, যা প্রবৃদ্ধি বাড়াবে ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। ইয়াশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, যুক্তরাজ্য আমাদের হৃদয়ের খুব কাছের দেশ। আমাদের অনেক আইকনিক সিনেমা, বিশেষ করে দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে এখানেই শুট করা হয়েছিল। সেই সিনেমার ৩০ বছর পূর্তিতে আবারও ব্রিটেনে ফিরতে পারা আমাদের জন্য গর্বের।
ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী বেন রবার্টস বলেন, আমাদের দুই সরকারের এই সহযোগিতা চলচ্চিত্রশিল্পের মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্য ও শিল্পবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করবে। এই চুক্তি সেই লক্ষ্যে এক কৌশলগত পদক্ষেপ। বিএফআই আরও জানায়, তারা ইতোমধ্যে ভারতের স্বাধীন সিনেমা জগতের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছে।
২০২১ সাল থেকেই বিএফআই ও এনএফডিসি যৌথভাবে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ফোরামে কাজ করছে যেমন কান চলচ্চিত্র উৎসব ও ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের কো–প্রোডাকশন ফোরাম। নতুন এই চুক্তি সেই সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories