বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

ডিয়েগো ম্যারাডোনার এই জার্সির মূল্য ৪৫ কোটি!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১৮০ বার

১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর মূল নায়ক ডিয়েগো ম্যারাডোনা। ওই বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ছিল কোয়ার্টার ফাইনালে তার করা একটি গোল।
সেদিন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫১ মিনিটে হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডোনা, যা ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। এই গোলের জন্য এই ফুটবল কিংবদন্তি নন্দিত ও নিন্দিত দুই-ই হয়েছিলেন।অনেকের কাছে এটি বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সেরা মুহূর্ত, অনেকের কাছে আবার কলঙ্কের। খেলার ৪ মিনিট পরেই ছয় ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে ম্যারাডোনা করেন অবিস্মরণীয় গোল, যা বিংশ শতাব্দীর সেরা গোলের স্বীকৃতি পেয়েছে।

প্রয়াত ম্যারাডোনার সেই ম্যাচের জার্সি নিলামে উঠতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল অনলাইনে শুরু হবে জার্সির নিলাম। বিষয়টি আজ নিশ্চিত করে নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জার্সিটি অন্তত ৪ মিলিয়ন পাউন্ড বা ৪৫ কোটি টাকায় বিক্রি হবে।নিলামকারী প্রতিষ্ঠান ‘সোদিবাই’-এর কর্মকর্তা ব্রাহাম ওয়াখটার বলেছেন, ‘ম্যারাডোনার হ্যান্ড অব গড গোলের জার্সিটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ক্রীড়া সামগ্রীর ছোট্ট তালিকায় জায়গা করে নিয়েছে। কারণ সেটি ক্রীড়াঙ্গনের আইকনিক মুহূর্ত।’বিস্ময়কর হলেও সত্যি, সেই ঐতিহাসিক জার্সি ম্যারাডোনা, তার পরিবার কিংবা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে নেই। জার্সিটি আছে ম্যানচেস্টারের ফুটবল জাদুঘরে। বর্তমানে এটির মালিক সাবেক ইংলিশ ফুটবলার স্টিভ হজ। ওই ম্যাচের পর ম্যারাডোনা যে হজের সঙ্গেই জার্সি বদল করেছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories