টিকা সরবরাহে বৈষম্য অনৈতিক : জাতিসংঘ মহাসচিব

বিশ্বের ধনী দেশগুলোর স্বার্থপরভাবে টিকা সরবরাহ নিয়ন্ত্রণকে অনৈতিক এবং অন্যায্য হিসেবে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দরিদ্র দেশগুলোকে টিকা লাভের সুযোগ না দেয়ায় মহামারির বিরুদ্ধে দেশগুলো সুরক্ষা হ্রাস পাওয়ার ঝুঁকিতে রয়েছে।হু প্রধান টেড্রোসের সঙ্গে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘টিকা সরবরাহে বৈষম্য কোভিড-১৯ মহামারি মোকাবেলায় প্রতিবন্ধক হয়ে রয়েছে। বিশ্ব […]

যুক্তরাষ্ট্রে গর্ভপাতবিরোধী আইনের ওপর স্থগিতাদেশ বহাল

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গর্ভপাতবিরোধী আইনের ওপর দেওয়া সাময়িক স্থগিতাদেশ বহাল রেখেছেন ফেডারেল আপিল আদালত। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের এ সংক্রান্ত একটি অনুরোধে সম্মতি জানিয়েছেন ‘দ্য ফিফথ সার্কিট কোর্ট অব আপিলস’।এর আগে গত বুধবার (৬ অক্টোবর) গর্ভপাতের সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে করা আইনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেন নিম্ন আদালত। যুক্তরাষ্ট্রের জেলা জজ রবার্ট পিটম্যান এ আদেশ দেন। […]

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত-৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত এবং তাতে আগুন ধরে গিয়ে ৪ আরোহীর সকলেই নিহত হয়েছে।ফেডারেল এভিয়েশন প্রশাসনের উদ্ধৃতি দিয়ে একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আটলান্টার উত্তর-পূর্বাঞ্চলীয় দেকাল্ব পিচট্রি বিমাবন্দর থেকে উড্ডয়নের পর এক ইঞ্জিন বিশিষ্ট চেসনা-২১০ বিমানটি শুক্রবার স্থানীয় সময় দুপুর একটা ১০ মিনিটে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর এতে আগুন ধরে […]

ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ

কক্সবাজারের মতো ভাসানচরেও বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) মানবিক সহায়তা দেবে জাতিসংঘ। এ জন্য জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।আজ শনিবার (৯ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন ও বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি […]

শাহরুখ পুত্র আরিয়ানের গ্রেপ্তারের পর কন্যা সুহানার পোস্ট

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গত শনিবার (২ অক্টোবর) একটি প্রমোদতরী থেকে তাকে আটক করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় শাহরুখ কন্যা সুহানা। তবে ভাইয়ের গ্রেপ্তারের পর কোনো পোস্ট করেননি তিনি। শুক্রবার (৮ অক্টোবর) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুহানা। যদিও ভাইকে […]

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাজ্যের

বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশ ও অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। মহামারি করোনা সংক্রান্ত ব্রিটেনের জনস্বাস্থ্যবিধির হালনাগাদ তথ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।বুধবার যুক্তরাজ্য সরকারের ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) দেশটির আগের আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা ‌দেশগুলোর ‘রেড লিস্ট’ হালনাগাদ করেছে। বাংলাদেশ এবং অন্যান্য ৩১টি দেশ ও অঞ্চলের […]

১৫ অক্টোবর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

মহামারিতে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত বিদেশি পর্যটকদের জন্য দেড় বছর পর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। করোনাভাইরাসের সংক্রমণ হ্রাস পাওয়ায় পর্যটন খাতের মাধ্যমে অর্থনীতির চাকা সচল করার লক্ষ্যে দেশটির সরকার পুনরায় ভিসা চালুর ঘোষণা দিয়েছে।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু করবে ভারত। তবে যারা চার্টার্ড […]

চীন সাগরে দুর্ঘটনায় মার্কিন পারমাণবিক সাবমেরিন

দক্ষিণ চীন সাগরে পানির নিচে দুর্ঘটনার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিন। সাগরতলে ‘অজানা বস্তু’র সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সাবমেরিনটি। এই ঘটনায় সাবমেরিনে থাকা ১৫ জন নাবিক আহত হয়েছেন।স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই তথ্য জানায় বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা এএফপি। মার্কিন কর্মকর্তারা বলেছেন, […]

বিশ্বে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার। এছাড়া করোনায় ভারতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার লাখের গণ্ডি।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে […]

বিশ্বের তৃতীয় দামি কোম্পানি সৌদি আরামকো

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাও বাড়ছে প্রতিনিয়ত। আর তার জেরে ফুলেফেঁপে উঠছে তেল উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর সম্পদের পরিমাণ। বুধবার (৬ অক্টোবর) শেয়ারবাজারে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দুই ট্রিলিয়ন (দুই লাখ কোটি) ডলার মূলধনের মাইলফলক স্পর্শ করেছে সৌদি আরামকো। ফলে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠানের জায়গা দখল […]