বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩,ভূমধ্যসাগরে নৌকাডুবি

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে বাংলাদেশিসহ অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছেন। লিবিয়া থেকে যাত্রা শুরু করে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ওই নৌকার অন্য আরও ৮৪ আরোহীকে উদ্ধার করেছে তিউনিশিয়ার নৌবাহিনী। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিউনিশিয়া রেড ক্রিসেন্ট বলেছে, ডুবে যাওয়া ওই নৌকায় বাংলাদেশ, মিসর, সুদান […]

গর্ভবতী নারীদের কোভিড ভ্যাকসিন গ্রহণের অনুমোদন

ভারতের ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি দেশটিতে গর্ভবতী নারীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের অনুমোদন দিয়েছে। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইম্যুনাইজেশন থেকে পরামর্শ পাওয়ার পরপরই শুক্রবার (২ জুলাই) এই অনুমতি দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে জানানো হয়, গর্ভবতী নারীরা এখন চাইলেই কোভিড ভ্যাকসিন নিতে পারবেন। এটি সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। তারা চাইলে এখন থেকে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন কিংবা […]

ভারতীয় কাশ্মীরে সহিংসতায় ৬ জনের প্রাণহানি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সর্বশেষ সহিসংতায় শুক্রবার ছয় জন নিহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বিদ্রোহী এবং একজন সৈন্য। কাশ্মীরে গত দুই সপ্তাহ ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।কাশ্মীর উপত্যকার রাজপোড়া এলাকায় বৃহস্পতিবার রাতে সংঘর্ষ শুরু হলে এ ছয়জন প্রাণ হারায়। পুলিশ বলছে, নিহত পাঁচ জঙ্গি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন […]

প্রশান্ত মহাসাগরে স্থায়ী নৌ টাস্কফোর্স গড়বে যুক্তরাষ্ট্র

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক চলছে, সেই সুযোগে ফের সংগঠিত হচ্ছেন ন্যাটো নেতারা।  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে পররাষ্ট্র নীতির শীর্ষ অগ্রাধিকার দেওয়ার চার বছর পর, ন্যাটো মিত্ররা চীনকে নিরাপত্তা চ্যালেঞ্জ ঘোষণা করেছে এবং বলেছে যে চীনারা বিশ্ব শৃঙ্খলাকে দুর্বল করার জন্য কাজ করছে । পেন্টাগনের চায়না টাস্কফোর্সের কাজের বাইরে এ আলোচনা বাড়তে […]

একই সঙ্গে গর্ভবতী হলেন যমজ তিন বোন !

অনেকে মনে করেন তিন সংখ্যা সৌভাগ্যের প্রতীক। আর তিন যমজ বোন যদি একসঙ্গে গ’র্ভবতী হয়, তাহলে সেটা কতটা সৌভাগ্যের ? জিনা পুরসেল, নিনা রাওলিংস এবং ভিক্টোরিয়া ব্রাউন ১৯৮৬ সালে মাত্র চার মিনিটের ব্যবধানে জন্ম নিয়েছিলেন। ৩৫ বছর পর এখন একই সঙ্গে গর্ভবতী হয়েছেন এই তিন বোন। সন্তান জন্মও দেবেন কয়েক মাসের ব্যবধানে। খবর নিউইয়র্ক পোস্টের। […]

গাজায় ইসরায়েলের বিমান হামলা : যা বললো হামাস

যুদ্ধ বিরতি লঙ্ঘ’ন করে পশ্চিম তীরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার ইহুদিবাদী দেশটি দাবি করেছে, গাজা থেকে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলছিলো। সূত্র ; দ্য গার্ডিয়ান। এ ঘটনায় হামাসের মুখপাত্র ফওজি বারহোম এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের কর্মকাণ্ডকে চটকদারি বলে […]

ফিলিস্তিনে ফের ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যানি। চলতি বছরের মে মাসে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে তিনবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে তাদের দিকে বিস্ফোরকভর্তি বেলুন ছোড়া হয়েছিল। জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালায় তারা। ইসরায়েলের […]

বিকেল ৪টার মধ্যে ইহুদি পরিবারগুলিকে বসতি ছেড়ে দেওয়ার নির্দেশ

ইসরায়েল আর ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতিতে পাওয়া গেল আরেক নতুন খবর। ফিলিস্তিনের পশ্চিমতীরে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে জায়গা দখল করে একের পর এক ইহুদি বসতি গড়ে তুলেছে ইসরায়েল। তবে গড়ে তোলা সেসব ইহুদি বসতি থেকে একাধিক ইহুদি পরিবারকে এবার সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। ইহুদি পরিবারগুলোকে জায়গাটি ছেড়ে দিতে বলা হলেও সেটা ফিলিস্তিনিদের […]

কৃষ্ণ সাগরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরমে, যুদ্ধের আশঙ্কা

কৃষ্ণ সাগরে উত্তেজনা চরমে পৌঁছেছে রাশিয়া ও আমেরিকার মধ্যে। দুই দেশ পাল্টাপাল্টি মহড়া চালালে এই উত্তেজনা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি এ মহড়ার কারণে যেকোনও মুহূর্তে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের যুদ্ধ বাধার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জানা গেছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহড়াকে উসকানি আখ্যা দিয়ে তা বন্ধ করার আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধজাহাজ দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন […]

বিশ্বে করোনার ডেল্টা স্ট্রেন ভয়ঙ্কর রূপ ধারণ করবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার ডেল্টা স্ট্রেন নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই নতুন স্ট্রেন আগামী দিনে গোটা বিশ্বে সংক্রমণ ছড়াতে পারে। বর্তমানে এই স্ট্রেন প্রায় ১০০টি দেশে রয়েছে এবং আগামী দিনে বিশ্বে এই স্ট্রেন ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে জানিয়েছে সংস্থাটি। গত চার সপ্তাহের মধ্যে ভারতের ২২৪টি জিনোম সিকোয়েন্সিংয়ের ৬৭% ডেল্টা স্ট্রেনের সন্ধান মিলেছে। এইজন্য ডেল্টা ভেরিয়েন্টের […]