জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

জাপানের শিকোকু দ্বীপের পশ্চিম উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১১টা ১৪ মিনিটে এহিম এবং কোচি প্রিফেকচারের কিছু অংশে এ ভূকম্পন অনুভূত হয়।মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের দক্ষিণাঞ্চল। তবে […]

জোরপূর্বক জন্মনিয়ন্ত্রণ করানো হচ্ছে উইঘুর সংখ্যালঘু মুসলিমদের

চীনে বরাবরই উপেক্ষিত উইঘুর মুসলিমরা সম্প্রদায়। তাদের প্রতি গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে দেশটি। পশ্চিম জিনজিয়াং অঞ্চলের উইঘুর এবং অন্যান্য প্রধানত মুসলিম সংখ্যালঘু লোকদের জনসংখ্যা সীমিত করার জন্য নারীদেরকে বন্ধ্যাকরণ কিংবা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে বাধ্য করছে চীন। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমনই তথ্য ওঠে এসেছে।চীন বিশেষজ্ঞ অ্যাড্রিয়ান জেঞ্জের পরিচালিত প্রতিবেদনটিতে বলা হয়, চীনের নীতিটি সম্ভবত […]

লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

এবার লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়েছে।এর আগে ইরান থেকে কয়েকশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয়। গত শনিবার (১৩ এপ্রিল) ইসরায়েলকে লক্ষ্য করে তিন […]

সময় এখন মাথা ঠান্ডা রাখার, নেতানিয়াহুকে সুনাক

কয়েক দিন আগেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইতিহাসে প্রথমবারের মতো চালানো এই হামলার পর ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে। ইরানের হামলার জবাব দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান।এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।আজ বুধবার (১৭ এপ্রিল) এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তে ইরানের […]

কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি অং সান সুচি

প্রচণ্ড গরমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। এ অবস্থায় স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মিয়ানমারের কারাবন্দি নেতা অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে বলে জান্তা সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির চারটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে।মেজর জেনারেল জাও মিন তুন বলেন, ‘যখন থেকে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে, শুধু অং সান […]

যুক্তরাষ্ট্র ও ইইউর নিষেধাজ্ঞার মুখে ইরান

ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক স্যালিভান জানান, আগামী কয়েক দিনের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি, রেভ্যুলেশনারি গার্ড এবং প্রতিরক্ষাদপ্তরের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে।এ ছাড়া ভবিষ্যতে হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণাও দেন তিনি।মঙ্গলবার মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট […]

ইউক্রেনে নিহত রুশ সেনার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে : বিবিসি

ইউক্রেনে রাশিয়ার সামরিক সদস্য নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়া পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে এবং প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে দেশটিতে বেশি রুশ সেনা নিহত হয়েছেন।বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এমনকি যুদ্ধে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে সম্মুখ সমরে নিহত রুশ সেনাদের সংখ্যা […]

ব্রাজিল উপকূলে নৌকায় মিলল ২০টি মরদেহ

উত্তর-পূর্ব ব্রাজিলের উপকূলে একটি নৌকায় অন্তত ২০টি পচনশীল মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।নৌকাটি প্যারার উত্তর-পূর্বে ব্রাগান্সার উপকূলে পাওয়া গেছে বলে রোববার ঘোষণা করেছে ব্রাজিলের ফেডারেল পাবলিক মিনিস্ট্রি।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নৌকায় অন্তত ২০টি মরদেহ পাওয়া গেছে, কিন্তু দেহাবশেষ পচে যাওয়ার কারণে নৌকায় কতজন মারা গেছে তা জানা যায়নি।নৌকাটি প্যারার যে অঞ্চল থেকে উদ্ধার […]

সর্বাত্মক যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্য : জাতিসংঘ মহাসচিব

মধ্যপ্রাচ্যের বাসিন্দারা সর্বাত্মক এবং ভয়াবহ সংঘাতের মধ্যে পড়ে গেছে। গোটা অঞ্চল এখন খাদের কিনারে চলে গেছে। বাসিন্দারা একটি পূর্ণমাত্রার ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি। তারা যুদ্ধের দ্বারপ্রান্তে অবস্থান করছেন। এখনই সময় তাদের খাদের কিনার থেকে ফিরিয়ে আনার। আর এ দায়িত্ব যৌথভাবে গোটা বিশ্বের। এমন মন্তব্য করেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর আল জাজিরা।বিশ্বসংস্থাটির নিরাপত্তা পরিষদের এক জরুরি […]

ইসরায়েলে হামলার আগে সতর্ক করেছিল ইরান, যুক্তরাষ্ট্রের অস্বীকার

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বহুদিনের বৈরিতা থাকলেও এবারই প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালালো দেশটি।ইরান বলছে, ইসরায়েলে হামলার আগে তারা যুক্তরাষ্ট্রসহ আশপাশের দেশগুলোকে সতর্ক করেছিল। তবে যুক্তরাষ্ট্র বলছে, ইরানের এই দাবি সত্য নয়। তারা ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতিই করতে চেয়েছিল।সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক, […]