কখন কোথায় আঘাত হানতে যাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফাং ওয়াং

ফিলিপাইনে ধেয়ে আসা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফাং ওয়াং-এর অগ্রভাগ ইতোমধ্যেই দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে তাণ্ডব শুরু করেছে। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার আঘাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। এখন পর্যন্ত কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাইকোল প্রদেশসহ বিস্তীর্ণ অঞ্চল।স্থানীয় সময় রোববার (৯ নভেম্বর) রাতেই সুপার টাইফুনটির চোখ বা সেন্টার উত্তর লুজনের […]
ইরানে পৌঁছাল রাশিয়ার প্রথম কার্গো ট্রেন, রেলপথ বাণিজ্যে নতুন মাইলফলক

রাশিয়া থেকে প্রথম ট্রানজিট কন্টেইনারবাহী কার্গো ট্রেন ইরানের এপ্রিন শুল্ক বন্দরে এসে পৌঁছেছে। এর মাধ্যমে রেলভিত্তিক লজিস্টিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাণিজ্য সংযোগে নতুন একটি মাইলফলক অর্জন করল ইরান। শনিবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।ইরান রেলওয়ের বাণিজ্য ও পরিচালনা বিভাগের উপ-পরিচালক মোর্তেজা জাফারি জানান, মস্কো ওব্লাস্ট থেকে ছেড়ে আসা […]
ইতিহাসের সবচেয়ে গরম বছরগুলোর একটি হতে যাচ্ছে ২০২৫: জাতিসংঘ

২০২৫ সাল ইতিহাসের সবচেয়ে গরম বছরগুলোর একটি হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। মূলত চলতি বছরটি ইতিহাসের সবচেয়ে গরম তিনটি বছরের একটি হতে যাচ্ছে। আর এটিই পৃথিবীকে আরও গভীরভাবে টেনে নিচ্ছে জলবায়ু সংকটের দিকে।সংস্থাটি সতর্ক করেছে, এই প্রবণতা অব্যাহত থাকলে পৃথিবী জলবায়ু সংকটের এমন পর্যায়ে পৌঁছাবে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। বৃহস্পতিবার (৬ […]
ভারতে বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বিলম্বিত

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআইএ) এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে। এতে করে একশোটিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এই ফ্লাইট বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে বিমান চলাচল ব্যাহত হয়।যাত্রী সতর্কবার্তায় বলা হয়েছে, […]
যুদ্ধবিরতিতেও ক্ষুধার্ত গাজা: ‘সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতায়’ লিপ্ত জাতিসংঘ

ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে গাজা উপত্যকায় খাদ্য ও অন্যান্য মানবিক সরবরাহ পৌঁছানো ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। তিনি বলেন, সাহায্য সংস্থাগুলি “সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতায়” লিপ্ত, কারণ বোমা বিধ্বস্ত ছিটমহল জুড়ে সরবরাহ ব্যাহত হচ্ছে।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মুখপাত্র আবির এতেফা বলেন, যুদ্ধবিরতির পর গাজায় ত্রাণ সরবরাহ কিছুটা বেড়েছে, তবে এখনো […]
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। তার এই সাফল্য পুরো বিশ্বের নজর কেড়েছে এবং ডেমোক্র্যাটিক রাজনীতির নতুন অধ্যায় উন্মোচন করেছে।বুধবার (৫ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই শহরের নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে ইতিহাস গড়লেন মামদানি। তিনি নিউইয়র্কের […]
চিকিৎসক স্ত্রীকে হত্যা করে প্রেমিকাকে বার্তা: ‘তোমার জন্য আমার স্ত্রীকে শেষ করেছি’

ভারতের বেঙ্গালুরুতে চর্মরোগ বিশেষজ্ঞ স্ত্রীকে হত্যার পর সার্জন স্বামী তার প্রেমিকাকে একটি বার্তা পাঠিয়েছিলেন, যেখানে তিনি বলেন, ‘তোমার জন্য আমি আমার স্ত্রীকে হত্যা করেছি।’ পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এ তথ্য। পুলিশ জানিয়েছে, ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে তার বক্তব্যও রেকর্ড করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার (৪ নভেম্বর) এনডিটিভির খবরে বলা […]
আজ পছন্দের মেয়র বেছে নেবেন নিউইয়র্কবাসী, নির্বাচন ঘিরে যা জানা যাচ্ছে

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) নিউইয়র্ক সিটির ভোটাররা তাদের পরবর্তী মেয়র কে হবেন তা নির্বাচন করবেন। এর মধ্য দিয়ে ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থীঅ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ার মধ্যে দীর্ঘ প্রচারণার সমাপ্তি ঘটবে।সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সমাজতান্ত্রিক মতাদর্শের ৩৪ বছর বয়সী মামদানির নাটকীয়ভাবে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ের পরের মাসগুলোতে তার ভিত্তি আরও বাড়ানোর চেষ্টা […]
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে

রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দেশ দুটি তা প্রকাশ্যে স্বীকার করছে না।সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে বলেও দাবি করেছেন তিন।সোমবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই […]
পশ্চিম গোলার্ধে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার,ভেনেজুয়েলাকে ঘিরে পরিস্থিতি আরও জটিল

ভেনেজুয়েলাকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক মাত্রায় সামরিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে, বহু বছর ধরে পরিত্যক্ত থাকা পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটি দ্রুত আধুনিকায়ন করা হচ্ছে। ২০০৪ সালে ঘাঁটিটি বন্ধ করার আগে এটি ছিল বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন নৌঘাঁটি।উপগ্রহচিত্র ও স্থলচিত্র বিশ্লেষণে […]