জেলেনস্কিকে সরিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র: ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী নিকোলাই আজারভ। তার মতে, ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ালে জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া দুর্নীতির অভিযোগে জেলেনস্কির ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত ও শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ ঘিরে দেশটির রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বেড়েই চলেছে। খবর আরটিশনিবার […]
ইসরায়েলের ‘যুদ্ধাপরাধ তদন্ত’ বাতিলের মার্কিন দাবি প্রত্যাখ্যান আইসিসির

যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত বাতিল করবে না বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপের পরও প্রতিষ্ঠাতা চুক্তি সংশোধনের মার্কিন দাবিও প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। তবে তারা উদ্বিগ্ন বলে জানিয়েছে।মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির বার্ষিক সভার পর, আসেম্বলি অব স্টেটস পার্টিস (এএসপি) এক বিবৃতিতে রোম স্ট্যাটিউটের […]
রাম মন্দির তৈরি হলেও অযোধ্যায় মসজিদ নির্মাণ হয়নি কেন

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে মন্দিরের নিশান উত্তোলনের মাধ্যমে কাজ শেষ হওয়ার ঘোষণা দেন। অথচ একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে নতুন মসজিদ নির্মাণের কথা ছিল, তার কাজ এত বছরেও শুরু হয়নি—এ নিয়ে প্রশ্ন, বিতর্ক ও অসন্তোষ ক্রমেই বাড়ছে।২০১৯ সালে অযোধ্যা মামলার […]
গাজায় ১০ কোটি ডলার মানবিক সহায়তা দেবে চীন

গাজা উপত্যকায় মানবিক সংকট লাঘব ও পুনর্গঠনে সহায়তার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিন অথরিটি (পিএ)।মানবিক সহায়তার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ওয়াফা সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, চিঠিতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন […]
ক্ষুধার জ্বালায় ৬০ হাজার পেঙ্গুইনের করুণ মৃত্যু

দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী এলাকায় ৬০ হাজারের বেশি পেঙ্গুইন খাদ্যের অভাবে মারা গেছে বলে এক সাম্প্রতিক গবেষণায় জানা গেছে। আফ্রিকান পেঙ্গুইনদের অন্যতম প্রধান খাদ্য সার্ডিন মাছ কমে যাওয়ায় এ বিপর্যয় ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।গবেষণায় বলা হয়, ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে আফ্রিকান পেঙ্গুইনের দুটি গুরুত্বপূর্ণ প্রজননস্থলডাসেন দ্বীপ ও রবিন আইল্যান্ডে ৯৫ শতাংশেরও বেশি পেঙ্গুইন […]
পুতিন দিল্লি পৌঁছানোর আগেই ভারতের সঙ্গে সামরিক চুক্তি অনুমোদন রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের সফরে ভারতে আসছেন। তার আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে […]
করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করছে বাংলাদেশ বিমান, চলবে সপ্তাহে ৩ দিন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আকাশপথে সরাসরি চলাচল আবারও শুরু হতে যাচ্ছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান জানিয়েছেন, খুব শিগগিরই করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও সংযোগ বাড়াতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছেসংবাদমাধ্যমটি বলছে, বুধবার ফরেন সার্ভিসেস অ্যাকাডেমিতে বক্তৃতা দিতে গিয়ে সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’–কে […]
গাজায় ফের ইসরাইলি হামলা

যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাংবাদিক ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি জারি থাকা সত্ত্বেও ইসরাইল ট্যাংক ও ড্রোন থেকে একের পর এক হামলা চালাচ্ছে এবং এতে বারবারই লঙ্ঘিত হচ্ছে যুদ্ধবিরতি, বাড়ছে হতাহত ও ধ্বংসযজ্ঞ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।গাজার চিকিৎসা সূত্র জানায়, […]
১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড-নাগরিকত্ব দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

বিশ্বের ১৯টি দেশের অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানান। এরফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাবেন না।এই সিদ্ধান্ত কার্যকর হলো এমন ১৯ দেশের নাগরিকদের ওপর, যারা এরই মধ্যে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। এতে অভিবাসন প্রক্রিয়ায় […]
চাকরি দেয়া সরকারের দায়িত্ব নয়: পাকিস্তানের অর্থমন্ত্রী

চাকরি দেয়া সরকারের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। ব্যবসার পরিবেশ অনুকূল না থাকা এবং বেকারত্ব বাড়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। বিশেষজ্ঞরা বলছেন, অবনতিশীল অর্থনীতি ও বাড়তে থাকা জনসংখ্যা পাকিস্তানের ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে গভীর সংকটে ঠেলে দিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনসোমবার জনসংখ্যা-বিষয়ক এক সেমিনারে পাকিস্তানের এই অর্থমন্ত্রী বলেন, ‘চাকরি দেয়া সরকারের দায়িত্ব নয়— […]