১০ বছরে ব্রিটিশ মূল্যস্ফীতির হার সর্বোচ্চে

আবাসন খাতে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় অক্টোবরে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার ১০ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। ফলে আগামী মাস থেকে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।অক্টোবরে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি ৪ দশমিক ২ শতাংশে পৌঁছেছে, যেখানে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৩ দশমিক ১ শতাংশ। এ মূল্যস্ফীতির হার অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাড়িয়ে […]

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর

ফিলিস্তিনে এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ সদস্য। এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, বুধবার পুলিশের ওপর হামলা চালাতে গেলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে হামলাকারী ওই কিশোরের মৃত্যু হয়।জানা যায়, স্থানীয় সময় বুধবার জেরুজালেমের ওল্ড সিটি এলাকার ভিয়া ডলোরোসা সড়কে টহলরত দুই ইসরায়েলি পুলিশ সদস্যের ওপর ছুরি […]

যুক্তরাষ্ট্রে মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে ১ বছরে লক্ষাধিক মানুষের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র এক বছরে মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে (ওভারডোজ) এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০২০ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সেখানে এত মানুষের মৃত্যু হয়েছে, যা এর আগের বছরের তুলনায় অন্তত ২৮ দশমিক ৫ শতাংশ বেশি। গত বুধবার (১৭ নভেম্বর) প্রকাশিত তথ্যে দেখা যায়, বছরটিতে ওভারডোজের কারণে যুক্তরাষ্ট্রে অন্তত ১ লাখ […]

ইরান ফের ইউরোনিয়ামের মজুদ বৃদ্ধি করছে : আইএইএ

জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) বুধবার জানিয়েছে, ইরান ফের তাদের উচ্চ সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ বৃদ্ধি করেছে। ২০১৫ সালের চুক্তি রক্ষায় প্রচেষ্টা শুরু করার নির্ধারিত আলোচনার মাত্র কয়েকদিন আগে এমন প্রতিবেদন প্রকাশ করা হলো। বার্তা সংস্থা এএফপির হাতে আসা এক প্রতিবেদন অনুযায়ী  আইএইএ ধারণা করছে, ইরানের অতি সমৃদ্ধ ইউরোনিয়ামের  মজুদ ২,৪৮৯.৭ কিলোগ্রাম। এ পরিমাণ ২০১৫ সালের পরমাণু […]

বিশ্ববাজারে কমলো ডলারের দাম

প্রায় ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে দাম কমেছে মার্কিন ডলারের। সোমবার (১৫ নভেম্বর) এই সূচক ০.১৩ শতাংশ কমে ৯৫ দশমিক ১২০ দাঁড়িয়েছে।ডলার সূচকের মাধ্যমে ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রা’র বিপরীতে মার্কিন ডলারের শক্তি কতটা, তা জানা যায়। গত শুক্রবার ইউরোর মূল্য ছিল ১৬ মাসের ভেতর সর্বনিম্ন […]

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ হাজারের বেশি মৃত্যু

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে […]

মহাকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে স্যাটেলাইট ধ্বংস করল রাশিয়া

রাশিয়ার অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল নিক্ষেপ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত ক্রুদের জীবন বিপন্ন করে তুলেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার এই পরীক্ষাকে ‘বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলেও মন্তব্য করেছে দেশটি। এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ রাশিয়ার নিজস্ব একটি স্যাটেলাইটকে উড়িয়ে দিয়েছে এবং সেখান থেকে তৈরি বর্জ্যের কারণে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ক্রুরা স্টেশনের ভেতরে ক্যাপসুলে অবস্থান নিতে বাধ্য হয়েছে। ভূপৃষ্ঠ […]

১০৪ বছর বয়সে পরীক্ষা ‌‌‌‌‌দিয়ে ১০০তে ৮৯ পেলেন বৃদ্ধা

বয়স নাকি সংখ্যা মাত্র। ইচ্ছে শক্তি আর মনের জোর থাকলে সবই সম্ভব। এ কথা সবার জানা থাকলেও বাস্তবে অনেক সময়ই তা সম্ভব হয় না। বয়সের কারণে অনেকের অনেক শখ পূরণ হয় না, অধরা থেকে যায় অনেক স্বপ্ন। কিন্তু ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোট্টায়াম জেলার কুট্টিয়াম্মা প্রমাণ করেছেন, বয়স সত্যিই সংখ্যা মাত্র। ১০৪ বছর বয়সে কেরালা […]

মিশরে হবে ২০২২ সালের জলবায়ু সম্মেলন

জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৭ আগামী বছর অর্থাৎ ২০২২ সালে অনুষ্ঠিত হবে মিশরে। দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গত সেপ্টেম্বরে তার দেশে কপ-২৭ আয়োজন করার আগ্রহ প্রকাশের ঘোষণা দেন।উত্তর আফ্রিকার দেশটির রেড সি রিসোর্ট শারম-ইল-শেখ-এই শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-২৬ চলছে। সেখানে জড়ো হয়েছেন […]

মহারাষ্ট্রে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত

ভারতে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে ২৬ মাওবাদী নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।পুলিশ সূত্রের দাবি করা হয়েছে, গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকে মাওবাদীদের সঙ্গে মহারাষ্ট্র পুলিশের বিশেষ ‘সি-৬০ কমান্ডো’র লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ দু’পক্ষের গোলাগুলি চলে। এক মাও নেতার উপস্থিতির খবর পাওয়ার পরেই অভিযানে নামে ‘সি-৬০ […]