২০২২ সালের পর সবচেয়ে ভয়াবহ খাদ্যসংকটে ইয়েমেন

দীর্ঘ যুদ্ধ, অর্থনৈতিক ধস ও কমে আসা আন্তর্জাতিক সহায়তার জেরে ইয়েমেন আবারও ভয়াবহ খাদ্যসংকটের দিকে এগোচ্ছে। একটি আন্তর্জাতিক সহায়তা সংস্থার সতর্কবার্তা অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে দেশটির অর্ধেকের বেশি মানুষ তীব্র ক্ষুধার মুখে পড়তে পারে। সংস্থাটি বলছে, লাখো মানুষ ইতোমধ্যেই প্রাণঘাতী ক্ষুধার ঝুঁকিতে রয়েছেন এবং আগামী কয়েক মাসের মধ্যেই কিছু এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিতে পারে। […]

ইরান হামলা চালালে নজিরবিহীন শক্তিতে জবাব দেব: নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তবে তেহরানকে এমন এক শক্তির মুখে পড়তে হবে, যা তারা আগে কখনও দেখেনি। ইরানে সাম্প্রতিক বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমন-পীড়নের প্রেক্ষাপটে দেয়া এই হুঁশিয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যের দিকে যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর মিলেছে। সব […]

গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া ট্রাম্প, পাল্টা পদক্ষেপের বার্তা ইইউ’র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে তিনি ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি শতভাগ বাস্তবায়ন করবেন। ট্রাম্পের এমন হুঁশিয়ার বার্তায় গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলো। খবর বিবিসির।ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী […]

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না: নেতানিয়াহু

যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এই চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনী মোতায়েন হবে। যেখানে বিভিন্ন দেশের সেনারা থাকবে।গতকাল […]

২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে ভিসা বন্ড দিতে হবে

চলতি ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।বার্তায় জানানো হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে […]

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত-২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত ও ৭৩ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কোরদোবা শহরের আদামুজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।এদিকে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষ হতে অন্তত এক মাস সময় লাগতে […]

পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল ধরনের হুমকি উপেক্ষা করে কড়া বার্তা দিলো ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে যেকোনো হামলা হলে তা ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ হিসেবে বিবেচিত হবে। রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা […]

ইউফ্রেটিস নদীর ওপর দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করল প্রতিরোধ যোদ্ধারা

সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে ইউফ্রেটিস নদীর ওপর থাকা দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, রাক্কা শহরের দিকে যাওয়ার প্রধান সংযোগপথ হিসেবে ব্যবহৃত এসব সেতু উড়িয়ে দেয়া হয়েছে। খবর আল জাজিরার।সানার প্রকাশিত এক ছবিতে দেখা যায়, ইউফ্রেটিস নদীর ওপর একটি সেতু সম্পূর্ণ ধসে […]

নিজেদের শেষ করে দিচ্ছেন ইসরায়েলি সেনারা, নেপথ্যে যে কারণ

গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার হার আশঙ্কাজনক হারে বেড়েছে। সেনাদের একটা বড় অংশ পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত হয়ে নিজেদের শেষ করে দেয়ার মতো সিদ্ধান্ত নিচ্ছেন।সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার এক প্রতিবেদনে সামরিক বাহিনীতে মানসিক স্বাস্থ্য সংকটের বিস্তারিত চিত্র উঠে এসেছে। গাজার কর্মকর্তা ও লেবাননের সরকারি সূত্র অনুযায়ী, […]

উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে তুলে নিয়ে গেল কারা?

উগান্ডার বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সামরিক হেলিকপ্টারে করে ‘জোরপূর্বক অজ্ঞাত স্থানে’ নিয়ে যাওয়া হয়েছে। তার দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ দাবি জানায়। এর এক দিন আগে থমথমে পরিবেশে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ববি ওয়াইনকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে তাৎক্ষণিকভাবে উগান্ডা সরকারের পক্ষ থেকে […]