চীনের উত্তরাঞ্চলে শীতের রেকর্ড ভঙ্গ

চীনের উত্তরাঞ্চলীয় বিভিন্ন নগরীতে বুধবার রেকর্ড ভঙ্গকারী সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ দেশের বিভিন্ন অংশে প্রচ- ঠান্ডার সতর্কতা জারি করেছে।জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, বুধবার ভোরে শানজি, হেবেই এবং ইনার মঙ্গোলিয়া প্রদেশ ও অঞ্চলের পাঁচটি স্থানে সাবজিরো ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে এসব অঞ্চলে আগের তাপমাত্রার রেকর্ড ভঙ্গ হয়েছে।এর মধ্যে শানজির ঐতিহাসিক নগরী ডাটংয়ে […]
যুক্তরাজ্যে ২০২৪ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ২০২৪ সালের কোনো এক সময়ে সাধারণ নির্বাচনের ঘোষণা দেবেন বলে ধারনা করা হচ্ছে।তবে ঠিক কখন এ নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে রাজনৈতিক পর্যবক্ষেকদের মধ্যে চলছে জল্পনাকল্পনা।ব্রিটিশ পার্লামেন্টের সর্বোচ্চ সময়সীমা পাঁচ বছর। দেশটিতে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ১২ ডিসেম্বরে। সে হিসেবে ২০২৫ সালের ২৮ জানুয়ারির মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের […]
আইসল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাত

আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণে সোমবার রাতে ভূমিকম্পের পর আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে। আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) এ কথা জানিয়েছে।কয়েক সপ্তাহ ধরে নর্ডিক দেশটি দক্ষিণ-পশ্চিম উপদ্বীপে তীব্র ভূমিকম্পের ক্রিয়াকলাপের পর যে কোনো মুহূর্তে সম্ভাব্য অগ্নুৎপাতের জন্য উচ্চ সতর্কতা জারি করা হয়। পরে গত মাসে লোকদের সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছিল।আইএমও বলেছে, ‘গত রাত ১০টা ১৭ মিনিটে […]
২০২৪ সালে বিশ্বের ৩০টি দেশে নির্বাচন

ডোনাল্ড ট্রাম্প কী ফিরে আসতে পারেন? রাশিয়ায় কেউ কী ভ্লাদিমির পুতিনকে চ্যালেঞ্জ করবে? ২০২৪ সালের নির্বাচনে অর্ধেক বিশ্ব এবং প্রায় ৩০টি দেশে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এরমধ্যে প্রধান ৫টি নির্বাচনের দিকে নজর সবার।২০২৪ সালের ৫ নভেম্বর আমেরিকানরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবে। এই নির্বাচনে জো বাইডেন ক্ষমতায় এলে মেয়াদপূর্তিতে তার বয়স দাঁড়াবে ৮৬ বছর।জরিপের পর দেখায় যে, […]
তুরস্কে প্রশিক্ষিত ইমামদের আর নেবে না জার্মানি

জার্মানির মসজিদগুলোয় তুরস্কের প্রশিক্ষিত ইমামদের নেওয়া হতো। কিন্তু এবার তা বন্ধ করা হচ্ছে। জার্মানদেরই ইমাম হিসেবে প্রশিক্ষিত করে তোলা হবে। এতে দেশের সঙ্গে তাদের সংহতি থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা করেছে।জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ দিয়ানেট ও ডিটিটিবি-র চুক্তি হয়েছে। প্রতিবছর ১০০ জার্মানিকে ইমামের প্রশিক্ষণ দেবে তারা। পশ্চিমের শহর ডালেমে তাদের প্রশিক্ষণ দেয়া […]
কানাডায় অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের সুযোগ

অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিল উত্তর আমেরিকার দেশ কানাডা। দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে অটোয়া। স্থানীয় সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।মার্ক মিলার জানিয়েছেন, ২০২৫ সাল পর্যন্ত প্রতিবছর যে পাঁচ লাখ অভিবাসীকে আনার পরিকল্পনা কানাডা করছে; সেটির অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব […]
গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার এক সাংবাদিক নিহত এবং তার সহকর্মী আহত হয়েছেন। কাতারের বার্তা সংস্থাটি এ কথা জানিয়েছে।দেশটির খান ইউনিসের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্যামেরাম্যান সামের আবু দক্কা ও গাজা ব্যুরো চীফ ওয়ায়েল আল-দাহদৌ আহত হন বলে আল-জাজিরা প্রাথমিকভাবে জানিয়েছিল।এমন হামলার ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর নিন্দা জানিয়ে আল জাজিরা […]
ইমরানের মন্ত্রিসভার সদস্য ফাওয়াদ চৌধুরী গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ও তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরী।পাকিস্তান সরকারের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) শীর্ষ নির্বাহী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাজির আহমেদ বাটের স্বাক্ষরিত পরোয়ানার ভিত্তিতে শনিবার রাজধানী ইসলামাবাদের বাসভবন থেকে ফাওয়াদকে গ্রেপ্তার করা হয়েছে।ফাওয়াদ চৌধুরীর স্ত্রী হাইবা চৌধুরী […]
বিশ্বে করোনায় আরও ১৫৫ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ২৪০ জন। সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৫২৬ জন।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৪ জনের এবং […]
গাজায় যুদ্ধ চলবে আরও কয়েক মাস : ইসরায়েল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি। গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ।তবে ইসরায়েল বলছে, গাজায় তাদের যুদ্ধ চলতে পারে আরও কয়েক মাস।শুক্রবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।বিবিসির প্রতিবেদনে […]