ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ম্যাক্রোঁ

ভারতে নতুন বছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রতিবছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করে থাকে ভারত। এর আগে গত জুলাই মাসে ফ্রান্সের বাস্তিল দুর্গ পতন দিবসে বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন নরেন্দ্র মোদি।সে সময় ম্যাক্রোঁর আমন্ত্রণে তিনি ফ্রান্সে গিয়েছিলেন। ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ২৫তম বার্ষিকী উপলক্ষে […]
সাবেক দুদক কর্মকর্তা শরীফের চাকরিচ্যুতি বৈধ : আপিল বিভাগ

সরকারি-বেসরকারি সব চাকরি থেকে বরখাস্ত করতে হলে নিজস্ব আইনের পাশাপাশি ১২টি নতুন নির্দেশনা মানতে হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।বুধবার (২০ ডিসেম্বর) দুদক কর্মকর্তা শরীফের চাকরিচ্যুতি বৈধ জানিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ৪৭ পাতার এ চূড়ান্ত রায় লিখেছেন আপিল বিভাগের তিন বিচারপতি।এদিকে কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই কোনো কর্মীকে চাকরি থেকে অপসারণ-সংক্রান্ত দুদকের […]
বিশ্বে শিশুদের জন্য ‘সবচেয়ে বিপজ্জনক স্থান’ গাজা : জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা ভূখন্ড হচ্ছে শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান, কারণ ইসরায়েলের সামরিক বাহিনী এ অঞ্চলে নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ করে হাজার হাজার শিশুকে হতাহত করছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে একথা জানিয়েছে।সংস্থাটি জানিয়েছে, রোগীর চাপে পিষ্ট গাজার হাসপাতালগুলোর অস্বাস্থ্যকর পরিবেশে আরও হাজার হাজার শিশু সংক্রামক রোগে ভুগছে এবং খাবার,পানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে।ইউনিসেফের মুখপাত্র […]
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজার ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই প্রতিশোধ হিসেবে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।হামাসের বিরুদ্ধে অভিযানের নামে সেখানে প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনির ওপর বর্বর হামলা চালানো হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস […]
অভিবাসন আইন কঠোরে একমত ইউরোপীয় ইউনিয়ন

আশ্রয় ও অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের কীভাবে সামলানো হবে, এ বিষয়ে আইনে সংস্কার আনতে মতৈক্যে পৌঁছেছে ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার জোটভুক্ত দেশ ও ইউরোপিয়ান পার্লামেন্টের আইনপ্রণেতারা এ ঐকমত্যে পৌঁছান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই চুক্তিকে একটি ‘ঐতিহাসিক চুক্তি‘ হিসেবে উল্লেখ করেছেন। […]
লক্ষ্য অর্জনের আগে যুদ্ধবিরতি নয় : নেতানিয়াহু

গাজায় ১০ সপ্তাহের বেশি সময় ধরে সংঘাত চলছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হয়। এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত সেখানে হামলা অব্যাহত রয়েছে।গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলার কারণে তীব্র সংকট তৈরি হয়েছে। সেখানে একদিকে লোকজন বাস্তূচ্যুত হয়ে […]
ভারতে করোনা আতঙ্ক, একাধিক রাজ্যে সর্তকতা

ভারতে নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড-১৯ আতঙ্ক। নতুন বছর শুরুর আগেই এই ভাইরাস যথেষ্ঠ উদ্বেগ বাড়িয়েছে গোটা দেশে।বৃহস্পতিবার সকালে প্রাপ্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৫৮টি নতুন সংক্রমণ রেকর্ড হয়েছে। সব মিলিয়ে গত কয়েকদিনে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৬৯টি।গত তিনদিন আগে দক্ষিণ ভারতের রাজ্য কেরলে করোনার নতুন উপ-প্রজাতি জেএন-১ (Sub […]
মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় জড়িতদের নাম পেয়েছি : হারুন

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ করছে ডিবি।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।এর আগে ১৯ ডিসেম্বর ভোর […]
বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটানোর প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ‘আরব বসন্ত’র মতো পরিস্থিতির আশঙ্কা নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে। সম্প্রতি রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন অভিযোগ আনে।স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ব্রিফিংয়ে একজন সাংবাদিক ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জনগণের ভোটের ফলাফল যদি যুক্তরাষ্ট্রের জন্য সন্তোষজনক […]
ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা আদালতের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করেছেন দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কলোরাডোর শীর্ষ আদালত।আদালত আরও বলেছেন, যদি এর পরেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রার্থী হিসেবে দাঁড়ান, সে ক্ষেত্রে কলোরাডোতে তিনি প্রচার প্রচারণা চালাতে পারবেন না, এমনকি ভোটের প্রাথমিক ব্যালটেও তিনি থাকবেন না।২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল […]